Home বিনোদন বউ ব্রাজিলের সাপোর্টার, এজন্য আমারটা বলি না: অনন্ত জলিল

বউ ব্রাজিলের সাপোর্টার, এজন্য আমারটা বলি না: অনন্ত জলিল

0
187
ফাইল ফটো

দরজায় কড়া নাড়ছে ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা ওয়ার্ল্ড কাপ। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে বিশ্বকাপ উত্তেজনা। বাংলাদেশেও পছন্দের দল ও খেলোয়াড়দের ভক্ত রয়েছেন। কেউ সমর্থন করছেন আর্জেন্টিনা, কেউবা ব্রাজিল। তবে এর বাইরে অন্য দেশের সাপোর্টারও আছেন।

এরই মধ্যে প্রিয় দলের জার্সি পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি শেয়ার করেছেন অনেকে। আবার অনেকেই নতুন জার্সির সন্ধানে। সাধারণ মানুষ থেকে শোবিজ অঙ্গনের তারকারাও মেতেছেন ফুটবল খেলা নিয়ে।

তারকারা কে কোন দলের সাপোর্ট করেন, তা নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। তবে নিজের প্রিয় দলের কথা কাউকে জানাতে চান না জনপ্রিয় চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল।

সম্প্রতি নারী উদ্যোক্তাদের আয়োজনে ‘দ্য ম্যাজেস্টিক অ্যাফেয়ার’-এ উপস্থিত হয়েছিলেন অনন্ত-বর্ষা। সেখানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফুটবলের প্রিয় দল সম্পর্কে জানতে চাইলে অনন্ত জলিল বলেন, আমার বউ (বর্ষা) হচ্ছে ব্রাজিলের সাপোর্টার। এজন্য আমি কোন দল সাপোর্ট করি সেটা কখনও বলি না।

প্রসঙ্গত, খুব শিগগির মুক্তি পাবে অনন্ত-বর্ষার নতুন সিনেমা ‘নেত্রী দ্য লিডার’। তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমায় নেত্রী রূপে পর্দায় হাজির হবেন বর্ষা। তার দেহরক্ষী হিসেবে দেখা যাবে অনন্ত জলিলকে। পর্দায় নিজের চরিত্র ফুটিয়ে তুলতে কঠোর পরিশ্রম করছেন নায়ক।

তামিল পরিচালক উপেন্দ্র মাধবের পরিচালনায় এতে ভিলেনের চরিত্রে রূপদান করেছেন দক্ষিণ ভারতীয় অভিনেতা প্রদীপ রাম সিং রাওয়াত, যিনি বলিউড সুপারস্টার আমির খানের ‘গজনি’ সিনেমায় ভিলেন হিসেবে হাজির হয়ে দারুণ সাড়া ফেলেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here