Home বিনোদন পায়েল-সাব্বির ইস্যুতে মুখ খুললেন অভিনেত্রী বন্যা মির্জা

পায়েল-সাব্বির ইস্যুতে মুখ খুললেন অভিনেত্রী বন্যা মির্জা

0
376

মীর সাব্বির এবং ইসরাত পায়েলকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো এখনও সরগরম। মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’ এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হলো গত ১১ নভেম্বর। এদিন মঞ্চে টিভি অভিনেতা মীর সাব্বির উপস্থাপিকাকে উদ্দেশ্য করে একটি মন্তব্য করেন।

মঞ্চে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি সংলাপ বলার জন্য অনুরোধ করেন হয় অভিনেতা মীর সাব্বিরকে। তখন মীর সাব্বির উপস্থাপিকা পায়েলকে উদ্দেশ্য করে বলেন, ‘এই মাতারি তুমি এরম উদলা গায়ে দাঁড়ায়ে আছো কিয়েরলিগা’। এটা বলার পর উপস্থাপিকা পায়েল হেসে কুটিকুটি।

কিন্তু পরে এটি নিয়ে একটি ভিডিও পোস্ট করেন পায়েল। সেখানে তিনি অভিনেতা মীর সাব্বিরকে স্টেজে বলা মন্তব্যের জন্য স্যরি বলতে বলেন। পরবর্তীতে মীর সাব্বিরও নিজের অবন্থান পরিস্কার করে একটি পোস্ট করেন ফেসবুকে।

অভিনেতা মীর সাব্বির, বলেন ‘একটা ছোট্ট বিষয়কে হঠাৎ করে বড় করার চেষ্টা করা হয়েছে। আমি যেটা বলেছি সেটা তাৎক্ষণিক এবং এর পেছনে কোন উদ্দেশ্য ছিল না। কাউকে হেয় করার জন্য কিছু বলি নাই। সেটা নিশ্চয়ই সকলেই (যারা দেখেছেন তারা বুঝতে পেরেছেন)’

এবার এ বিষয়ে মুখ খুললেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্যা লিখেন, ‘একজন বরিশাল ভাষা বিশেষজ্ঞকে সকাল বেলা কল করে জানতে চাইলাম যে উদলা মানে কি? তিনি বললেন, উদলা মানে = নগ্ন (ন্যুড)। আমি মনে করি কোনো ইয়ার্কি লিঙ্গ নিরপেক্ষ না এবং বরিশালের ভাষাও সব সময় এন্টারটেনমেন্ট আইটেম না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here