Home প্রধান খবর ‘ইত্যাদি’র সেই গায়ক আকবর আর নেই

‘ইত্যাদি’র সেই গায়ক আকবর আর নেই

0
345

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে রাতারাতি পরিচিতি পাওয়া গায়ক আকবর আলী গাজী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার (১৩ নভেম্বর) বিকাল ৩টার দিকে তাঁর মৃত্যু হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন কণ্ঠশিল্পী আকবর স্ত্রী কানিজ ফাতেমা।

অনেক দিন ধরেই তাঁর চিকিৎসা চলছিল। তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। দুই বছর ধরে শরীরে বাসা বেঁধেছে জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতা। জানুয়ারি থেকে তিনি বিছানায়।

কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে’ নতুন করে গেয়েছিলেন আকবর আলী গাজী। সবার কাছে তিনি আকবর নামে পরিচিত। হানিফ সংকেতের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে এই গান তাঁকে আলোচনায় নিয়ে আসে। এরপর ‘তোমার হাতপাখার বাতাসে’ গানটি দেশ-বিদেশের দর্শক-শ্রোতার কাছে তাঁকে পরিচিত করে তোলে। এর আগে তিনি যশোরে বিভিন্ন স্টেজ শোতে গান গাইতেন।

গায়ক হিসেবে পরিচিতি পাওয়ার আগে যশোরে রিকশা চালাতেন আকবর। খুলনার পাইকগাছায় জন্ম হলেও আকবরের বেড়ে ওঠা যশোরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here