পরীমণির পাশে দাঁড়িয়ে যা বললেন সুবহা

গত দুই দিন যাবৎ সামাজিক যোগাযোগমাধ্যমে পরীমণি ও বিদ্যা সিনহা মিমের কথার লড়াই চলছে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে পরীমণির এক ফেসবুক স্ট্যাটাস ঘিরে।

চিত্রনায়িকা বিদ্যা সিনহা সাহা মিমকে উদ্দেশ্য করে পরীমণি লেখেন, ‘নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল।’

মিমের সঙ্গে স্বামী শরিফুল ইসলাম রাজের সম্পর্কের দিকে ইঙ্গিত করে পরীমণি লেখেন, ‘রাজ, এটা এত দূর গড়াতে দেওয়া উচিত হয়নি।’

তবে এ বিষয়ে মন্তব্য করতে বেশি সময় নেননি মিম। পরীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। ফেসবুকে দেওয়া পরীমণির ‘মনগড়া, মিথ্যা, বানোয়াট’ স্ট্যাটাস নিয়ে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান মিম।

এরপর শুক্রবার (১১ নভেম্বর) ভোররাতে আবারও স্ট্যাটাস দেন পরীমণি। যেখানে রাজ-মিমের মাখামাখি পরীর সংসারের জন্য কাল হচ্ছে বলে উল্লেখ করেন পরী। অভিনেতা শরিফুল রাজের অন্য নারীর সঙ্গে এই সম্পর্কে বিরক্ত ‘বিশ্ব সুন্দরী’র অভিনেত্রী।

এদিকে পরী-রাজ-মিম ইস্যুতে যখন দেশের বিনোদন জগত উত্তাল, সেই সময় পরীমণির পাশে দাঁড়ালেন আরেক আলোচিত-সমালোচিত অভিনেত্রী শাহ হুমায়রা সুবহা।

শুক্রবার (১১ নভেম্বর) ফেসবুকে সুবহা এক স্ট্যাটাসে লেখেন, “এতো কিছু দেখে বলতেই হচ্ছে, সংসার সুখের হয় রমনীর গুনে না, পুরুষের ভালো চরিত্রে।”

এরপরই এই অভিনেত্রী নিজের জীবনের তীক্ত অতীতের কথা স্মরণ করেন। লেখেন, “বিশেষ দ্রষ্টব্য: আমিও কিন্তু আমার জীবনে ভুক্তভোগী ছিলাম।”

প্রসঙ্গত, ২০১৮ সালে ফেসবুক লাইভে এসে ক্রিকেটার নাসিরের সঙ্গে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানিয়েছিলেন মডেল-অভিনেত্রী সুবহা। তারপরই তারা দু’জনই আলোচনায় উঠে আসেন।

২০২১ সালের ১ ডিসেম্বর বিয়ে করেন সংগীতশিল্পী ইলিয়াসকে। কিন্তু বিয়ের এক সপ্তাহ পার না হতেই এ দম্পতির সংসারে ভাঙনের সুর বাজে। দু’জনেই পাল্টাপাল্টি মামলা করেন একে অপরের বিরুদ্ধে। পরে অবশ্য তাদের বিচ্ছেদ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *