ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত অভিনেত্রী পরীমণি বৃহস্পতিবার (১০ নভেম্বর) এক স্ট্যাটাসে স্বামী ও অভিনেতা শরিফুল রাজের সঙ্গে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের বিবাহবহির্ভুত সম্পর্কের কথা জানান! তার স্ট্যাটাসটি মুহূর্তেই আলোচনা-সমালোচনার জন্ম দেয় সোশ্যালে।
পরী ফেসবুকে লেখেন, “রায়হান রাফি সিনেমার সাথে সাথে দালালিটাও ভালো করেন দেখি! বিদ্যা সিনহা মিম নিজের জামাইকে নিয়ে সন্তুষ্ট থাকা উচিত ছিল। শরিফুল রাজ এটা এতদূর গড়াতে দেয়া উচিত হয়নি।”
পরীর এই স্ট্যাটাসের কয়েক ঘণ্টা পরে ফেসবুকে কারও নাম উল্লেখ না করে হুঁশিয়ারি করেন মিম। ‘পরাণ’-এর নায়িকার স্ট্যাটাসের পর বিষয়টি আরও উত্তাপের সৃষ্টি করে। যা এখন সোশ্যালে আলোচনা-সমালোচনার কেন্দ্রে।
পরী-মিমের এই স্ট্যাটাসের বিষয়ে যোগাযোগ করা হয় চলচ্চিত্র নির্মাতা ও পরী কাছের মানুষ চয়নিকা চৌধুরীর সঙ্গে।
তিনি বলেন, ‘আমার জানা মতে, তাদের (রাজ-পরী) সম্পর্ক খুবই ভালো। দাম্পত্য জীবনে তারা সুখে আছেন। পরী কেন ফেসবুকে এমন স্ট্যাটাস দিয়েছে আমি এ সম্পর্কে কিছুই জানি না।’
এদিকে এ ব্যাপারে শরিফুল রাজের বাবা মুসলিম মিয়া বলেন, ‘আমার জানা মতে রাজ ও পরী ভালো সময় পার করছেন। তারা খুব সুখেই আছেন। বাইরে গেলেও সবসময় তারা এক সঙ্গে যান, দুজন দুজনকে ভালো বুঝেন। আমি গতকাল (৯ নভেম্বর) পরীর ও রাজের সঙ্গে কথা বলেছি, তারা বেশ ভালো আছে বলেই জেনেছি। এরমধ্যে পরীমণি কেন ফেসবুকে এভাবে লিখেছে আমি তা জানি না।’
আরও পড়ুন-
