লাইভে আসছেন শাকিব খান, থাকবেন এক ঘন্টা

প্রতিবছরের মতো এবারও শুরু হয়েছে অনলাইন মার্কেটপ্লেস ‘দারাজ’ আয়োজিত লাইভ শো ‘দারাজ আইকনিক ইলেভেন ডট ইলেভেন ক্যাম্পেইন’। এই শো-এর বিশেষ চমক হিসেবে হাজির হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান।

বৃহস্পতিবার ১০ নভেম্বর রাত ১১টায় দারাজ আয়োজিত এ শো-তে লাইভে আসছেন শাকিব। ঘণ্টাব্যাপী লাইভ শো-তে শাকিবের সঙ্গে অনলাইনে যুক্ত থেকে বিভিন্ন ধাপে উপহারের সুযোগ পাবেন তার ভক্তরা।

রাফসান সাবাবের উপস্থাপনায় শাকিবের অংশগ্রহণে লাইভ অনুষ্ঠানটি দেখা যাবে চ্যানেল আইয়ের ফেসবুক পেজ, দারাজ অ্যাপ ও দারাজের ফেসবুক পেজে।

গেল বছর একই শো-তে হাজির হয়েছিলেন শাকিব খান। সেবার দেশের অন্যান্য বড় বড় তারকারাও এসেছিলেন। কিন্তু অনলাইনে দারাজ ক্যাম্পেইনে সবচেয়ে বেশী সাড়া ফেলেছিল শাকিবের উপস্থিতিতে শো-টি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *