বিয়ে করেছেন মেহজাবীন, থাকছেন গুলশানে

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের সম্পর্ক নিয়ে বহু গুঞ্জনই ডালপালা মেলেছে বিভিন্ন সময়ে। যদিও তারা দুজনে কিছু স্বীকার করেননি, কিন্তু দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে বিভিন্ন জায়গায়।

এবার জানা গেল, দুই বছর আগেই বিয়ের পিঁড়িতে বসেছেন মেহজাবীন-আদনান। তাদের এক ঘনিষ্ঠজনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশের একটি দৈনিক পত্রিকা।

নাম প্রকাশ না করার শর্তে মেহজাবীন-আদনানের ওই ঘনিষ্ঠজন কয়েকটি সংবাদমাধ্যমকে বলেন, ‘দুই বছর হলো মেহজাবীন-আদনান বিয়ে করেছেন। এটা ইন্ডাস্ট্রির সবাই জানে। তারা গুলশানে থাকেন।’

আরও পড়ুন-

পোস্টারে পোস্টারে সয়লাব মেট্রোরেল

জরুরি সেবা পেতে যেসব ফোন নম্বর সবার জানা প্রয়োজন

১৩ মিনিটের সেই অডিও নিয়ে অবশেষে মুখ খুললেন অপু বিশ্বাস

এদিকে সম্প্রতি একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যান মেহজাবীন। সেখানে আরও ছিলেন তানজিন তিশা, তাসনিয়া ফারিন প্রমুখ। তিশা সেসময় টিকটকে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে দেখা যায়, মেহজাবীন ও আদনান হাত ধরে হাঁটছেন। ওই ভিডিও থেকে তাদের সম্পর্কের বিষয়টি ফের সামনে আসে।

এদিকে বিয়ের ব্যাপারে জানতে মেহজাবীনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি কোনো সাড়া দেননি।

২০১৮ সালে মেহজাবীন ফেসবুকে আদনানের সঙ্গে একটি ছবি প্রকাশ করেছিলেন। ক্যাপশনে এ তারকা লিখেছিলেন, ‘ধাপে ধাপে, সিঁড়ির পর সিঁড়ি। নিজেকে বিশ্বাস করো এবং তুমি থাকবে সেখানে।’ ওই পোস্টকে ঘিরেই সামনে এসেছিল তাদের প্রেমের খবর।

আরও পড়ুন-

ডিপজলের আচরণ নিয়ে অবশেষে মুখ খুললেন ইধিকা পাল

তাপস-মুন্নী দম্পতি আমাকে অনেক স্নেহ করেন: বুবলী

১ মাস পর অবশেষে ইন্টারনেট প্যাকেজের দাম কমলো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *