চশমা ছাড়া আমি চোখে কম দেখি: শবনম ফারিয়া

শোবিজ তারকারা কতকিছু নিয়েই না বিড়ম্বনায় থাকেন। এই যেমন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া চশমা নিয়ে রীতিমত বিড়ম্বনায় পড়েছেন। এই বিড়ম্বনার কথা তিনি নিজেই বলেছেন তার ফেসবুকে ভেরিফাইড পেজে।

শনিবার (২২ অক্টোবর) তার পেজে চশমা বিষয়ক দেয়া এক পোস্টে এই বিড়ম্বনার কথা বলেছেন ফারিয়া।

পোস্টে তিনি লিখেছেন, অনেক সাজগোজ, সুন্দর জামা পরলাম, কোন একটা অনুষ্ঠানে পৌঁছালাম, তারপর আর চোখে কিছু দেখি না! স্টেজে বউ কি পরে আছে তাও দেখি না! এওয়ার্ড শোতে কে কি করছে স্টেজে তাও দেখি না!

কারণ চশমা ছাড়া আমি চোখে বেশ কম দেখি! কিন্তু সাজগোজ করার পর চশমা পরতে কেমন লাগে বলেন! কিছু করার নাই, চোখে না দেখার চেয়ে চশমা পরা ভাল ঐ আর কি!

ফারিয়াকে ছোটপর্দায় নিয়মিত দেখা গেলেও বড়পর্দায় কেবল ‘দেবী’ তে অভিনয় করেছেন।

এ বিষয়ে সম্প্রতি সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ছবিতে কাজ করার ইচ্ছা আছে কিন্তু পছন্দমত কোনো গল্প ও চরিত্র পাচ্ছি না। পেলে অবশ্যই করব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *