ওমর সানীর জন্য ভিডিও বার্তা দিলেন মৌসুমী

জনপ্রিয় তারকা দম্পতি মৌসুমী-ওমর সানী। ওমর সানী অভিনীত ‘বসন্ত বিকেল’ সিনেমাটি আজ ২১ অক্টোবর সারা দেশে মুক্তি পাচ্ছে। সিনেমাটি দেখার আমন্ত্রণ জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন প্রিয়দর্শনীখ্যাত অভিনেত্রী মৌসুমী।

বর্তমানে এই তারকা দম্পতি দুবাই রয়েছেন। সেখান থেকে ভিডিও বার্তায় মৌসুমী বলেন, ‘আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে বহুল আলোচিত সিনেমা ‘বসন্ত বিকেল’। এই সিনেমার অন্যতম অভিনেতা আমাদের সবার প্রিয় ওমর সানী। সিনেমাটির কথা অনেক শুনেছি। যতদূর জেনেছি ভালো হয়েছে। সবাইকে সিনেমাটি দেখার আনন্ত্রণ রইলো। আমিও সিনেমাটি হলে গিয়ে দেখবো।’

‘ভোলা তো যায় না তারে’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন তরুণ পরিচালক রফিক সিকদার। এই নির্মাতার সিনেমা ‘বসন্ত বিকেল’ ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত। সিনেমাটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন শিপন মিত্র ও নাবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ।

পাবনা শহরে বেড়ে ওঠা রুদ্র ও চন্দ্রাবতী নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই হিন্দু যুবক ও যুবতীর প্রেমের পরিণতির গল্প নিয়ে এগিয়ে গেছে সিনেমার কাহিনী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *