Home আলোচিত সুখবর দিলেন অনন্ত জলিল

সুখবর দিলেন অনন্ত জলিল

0
97

‘দিন দ্য ডে’ সিনেমাটির সাফল্যের পরে এবার নতুন সিনেমা নেত্রী: দ্য লিডার’ এর শুটিং ও প্রচারণায় ব্যস্ত অনন্ত-বর্ষা। তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত সিনেমাটির বেশিরভাগ কাজ শেষ। চলতি বছরেই এটি মুক্তি পেতে যাচ্ছে।

নতুন সিনেমা নিয়ে অনন্ত জলিল বলেন, ‘নেত্রী: দ্য লিডার সিনেমার বেশিরভাগ কাজ শেষ। এটি তুরস্কের সঙ্গে যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে। এখন তুরস্কের শুটিংটুকু বাকি আছে। আগামী কিছুদিনের মধ্য তার শেষ করে চলতি বছরেই সিনেমাটি মুক্তি দিতে পারব। সিনেমাটিতে চমক থাকবে আশা করছি।’

বর্ষা বলেন, ‘আমাদের বিশ্বাস নেত্রী: দ্য লিডার সিনেমাটি দর্শক যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছেন সেই প্রত্যাশা পূরণ করবে।’

‘নেত্রী: দ্য লিডার সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণ ভারতীয় নির্মাতা উপেন্দ্র মাধব। সঙ্গে রয়েছেন অনন্ত জলিল। সিনেমাটিতে অনন্ত জলিল ও বর্ষা ছাড়াও এতে আরও অভিনয় করবেন বলিউডের কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত। এছাড়া দেখা যাবে ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতের পাশাপাশি তুরস্কের প্রথম সারির বেশ কয়েকজন শিল্পীকেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here