অবশেষে বিচ্ছেদের গুঞ্জনে পানি ঢেলে দিলেন বুবলী নিজেই

নিজেদের আড়াই বছর বয়সী পুত্র সন্তান শেহজাদ খানকে আগলে রাখলেও একসঙ্গে নেই শাকিব খান ও শবনম বুবলী। ঢাকাই সিনে অঙ্গনে কান পাতলেই এমন খবর শোনা যাচ্ছে!

সত্যিই কি শাকিব-বুবলীর সম্পর্ক আর টিকছে না? খবরটি এই তারকা জুটি আনুষ্ঠানিকভাবে জানাননি। কিংবা তাদের ঘনিষ্ঠজনেরাও এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন! তবে গণমাধ্যমে এমন গুঞ্জন চাউর হয়েছে, যে কোনোদিন ‘বিচ্ছেদ’ নিয়ে শাকিব-বুবলীর পক্ষ থেকে আসতে পারে ঘোষণা।

বারবার মিডিয়াকে এড়িয়ে গেলেও অবশেষে বিচ্ছেদের গুঞ্জনে পানি ঢেলে দিলেন বুবলী নিজেই। একটি জাতীয় দৈনিকের কাছে জানিয়েছেন তাদের বিচ্ছেদ হওয়ার খবর আসলে গুজব।

বুবলী বলেন, এ ধরনের গুজবের খবর খুবই উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হচ্ছে, যার কোনো ভিত্তি নেই। দেখুন, আমাদের মধ্যে বিচ্ছেদ হলে এখন কেন আমরা আমাদের বিয়ে আর সন্তানের বিষয়টি সামনে আনব? তাহলে তো আট মাস আগেই আনতাম।

তিনি বলেন, আসলে কে বা কারা এ ধরনের ভিত্তিহীন গুজব ছড়াচ্ছেন তা বোধোগম্য নয়। আমাদের সন্তানের বিষয়টি সামনে আনার পর থেকে নানা ভিত্তিহীন গুজব অনেকে সামনে এনে ব্যক্তিগত আক্রমণ করতে চাইছেন যা আসলে ঠিক নয়।

নায়িকা বলেন, আমরা বিয়ে করেছি, সন্তান পৃথিবীতে এসেছে সুন্দর একটি পরিবারের জন্য। সুন্দরভাবে সংসার করার জন্য, বিচ্ছেদের জন্য নয়। কাজেই এ ধরনের খবরের কোনো ভিত্তি নেই।

উল্লেখ্য, শাকিব খান-বুবলির বিয়ের তারিখ ছিল ২০১৮ সালের ২০ জুলাই। আর ২০২০ সালের ২১ মার্চ বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর।

আরও পড়ুন-

শাকিবের চার ছবির তিনটিরই খবর নেই, ফের ৭ সিনেমার ঘোষণা

সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন বুবলী

সিঁথিতে সিঁদুর নিয়ে অবশেষে মুখ খুললেন অপু বিশ্বাস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *