গুলশানের স্পা সেন্টারে ‘অনৈতিক কার্যকলাপ’, নারীসহ গ্রেপ্তার ২৫

ঢাকা: রাজধানীর গুলশানের তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়েছে গুলশান থানা পুলিশ। এসময় ২৫ জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১৯ জনই নারী। বাকি ছয়জন পুরুষ।

রোববার (৯ অক্টোবর) রাতে গুলশান-১ ও ২ নম্বর এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশ বলছে, স্পা সেন্টারের আড়ালে সেখানে অনৈতিক কার্যকলাপ চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে স্পা সেন্টারগুলোতে অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ আকন।

তিনি বলেন, রাতে গোপন সংবাদ আসে গুলশান-২ এর দুটি ও গুলশান-১ এর একটি স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ড চলছে। সেখানে নারীদের দিয়ে স্পা সেন্টারের আড়ালে অনৈতিক কার্যকলাপ চলছিল। এ অভিযোগে গুলশান থানার একাধিক টিম রাত ৮টা থেকে স্পা সেন্টারগুলোতে অভিযান চালায়। অভিযানে দেখা যায়, স্পা সেন্টারগুলোতে অনৈতিক কার্যকলাপ চলছিল।

তিনি বলেন, স্পা সেন্টারের আড়ালে অনৈতিক কার্যকলাপের অভিযোগের সত্যতা পাওয়ায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। যাদের মধ্যে গুলশান-২ এ অবস্থিত দ্য বেস্ট স্পা সেন্টার থেকে ৯ নারী ও ২ পুরুষ, অপ্পো থাই স্পা থেকে ৬ নারী ও ৩ পুরুষ এবং গুলশান-১ এর লোটাস থাই স্পা থেকে ৪ নারী ও একজন পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *