দীর্ঘদিন বন্ধ থাকার পর ‘সোনার চর’ সিনেমার শুটিং শুরু হয়েছে। সেখানেই শুটিংয়ে ব্যস্ত ওমর সানী। সিনেমাটি নির্মাণ করেছেন জাহিদ হোসেন। এরইমধ্যে অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে।
এ সিনেমার ওমর সানী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন মৌসুমী, জায়েদ খান, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ।
এক্সেল ফিল্মসের ব্যানারে নির্মাণাধীন এ সিনেমার শুটিং গত বৃহস্পতিবার থেকে পুবাইলে দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। শুটিংয়ে অংশ নেন ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, আবুল হোসেন মজুমদারসহ অনেকে। এটি শেষ লটের শুটিং বলে জানিয়েছেন পরিচালক।
