Home বিনোদন সিঁথিতে সিঁদুর, আবারও গোপনে বিয়ে করেছেন অপু বিশ্বাস?

সিঁথিতে সিঁদুর, আবারও গোপনে বিয়ে করেছেন অপু বিশ্বাস?

0
85

পুজা উপলক্ষে গত কয়েকদিন ধরেই কলকাতায় আছেন অপু বিশ্বাস। পঞ্চমীর দিনই বাংলাদেশ থেকে কলকাতায় চলে যান তিনি। কলকাতার শোভাবাজার রাজবাড়িতে লাল শাড়িতে অষ্টমীর অঞ্জলি দিয়েছিলেন। আর বিজয়াতে খুব করে সিঁদুরও খেললেন। আর সেই ছবি-ভিডিও ছড়িয়ে পড়তেই শুরু হল জল্পনা। কারণ স্পষ্ট দেখা যাচ্ছে অভিনেত্রী অপু বিশ্বাসের সিঁথিতে সিঁদুর।

এদিকে শাকিব খানের সঙ্গে বিচ্ছেদ হয়েছে ৪ বছর আগে। স্বভাবত অনেকের মনেই প্রশ্ন, তাহলে প্রথমবারের মতো দ্বিতীয় বিয়েটাও কি করেছেন লুকিয়ে লুকিয়ে?

অপু ঠাকুর বরণ করেন কলকাতার কাঁকুড়গাছি যুবকবৃন্দের প্যান্ডেলে। এরপর মিডিয়াকে জানিয়েছেন ছোটবেলা মার সঙ্গে বরণ করতে যেতেন তিনি। কিন্তু নিজে এই প্রথম দুর্গাকে বরণ করে নিয়েছেন। কিন্তু কার নামের সিঁদুর তার সিথিতে তা নিয়ে ধোঁয়াশা কাটছে না।

সম্প্রতি অপু বিশ্বাসের পোস্ট করা ছবিতে দেখা যায়, পুজা উদযাপন করছেন অপু। সেজেছেন বাঙালি সাজে। লাল-সাদা একটা শাড়ি পরেছিলেন তিনি। সঙ্গে সবুজ রঙের ব্লাউজ। তারপর বিভিন্ন পোজ দিয়ে তুলেছেন বেশকয়েকটি সেলফি। সেখানে এই অভিনেত্রীর সিঁথিতে সিঁদুর দেখা গেছে।

অপুর ওই পোস্টে বিভিন্নজন করেছেন ইতিবাচক ও নেতিবাচক মন্তব্য। আব্দুর রাজ্জাক নামের একজন লেখেন, ‘আপনার তো স্বামী নেই আপনি মাথায় সিঁদুর দিচ্ছেন দিদি।’

উম্মে হাবিবা নুপুর নামে আরেকজন লেখেন, ‘অপু বিশ্বাস সিঁদুর পড়ছে কেনো। এই বিষয়টা আমার অবুঝ মাথায় ডুকছে না।’ ফাতেমা নামের আরেকজন জানতে চেয়ে লেখেন, ‘সিথিতে সিঁধুর কেন?’

লাভলি সুলতানা নামের আরেকজন লেখেন, ‘অপুর স্বামী তো হিন্দু না তাহলে মাথায় সিঁদুর কেন? হিন্দুরা মাথায় সিঁদুর না দিলে তাদের স্বামীর অমঙ্গল হয় তাই তারা সিঁদুর দেয়। কিন্তু অপুর স্বামী মুসলিম আর সে তালাকপ্রাপ্ত তাহলে কোন যুক্তিতে সিঁদুর পড়ে অপু বিশ্বাস।’

উল্লেখ্য, ২০১৭ সালের ১০ এপ্রিল সন্তান আব্রহাম খান জয়কে নিয়ে গণমাধ্যমে হাজির হন অপু। জানান, ২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিবের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন অপু বিশ্বাস। কিন্তু এরপরই ভেঙে যায় শাকিব-অপুর সংসার। ২০১৮ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় এই জুটির গোপন দাম্পত্য জীবন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here