বাংলা গানের যুবরাজ আসিফ আকবরের ছেলে শাফকাত আসিফ রণ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কনে ইসমত শেহরীন ঈশিতা। সোমবার (০৩ অক্টোবর) রাতে রাজধানী অফিসার ক্লাবে তাদের বিবাহ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০২ অক্টোবর) আয়োজন করা হয়েছিল রণ-ঈশিতার মেহেদি সন্ধ্যা। সেখানে দুই পরিবারের লোকজন ছাড়াও শোবিজের অনেক তারকা হাজির হয়েছিলেন।
এর আগে গেল ২৪ সেপ্টেম্বর রণ-ঈশিতার বাগদান সম্পন্ন হয়। ছেলের বাগদানের খবর জানিয়ে গায়ক নিজেই তার ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। সে সময় আসিফ জানিয়েছিলেন অক্টোবরেই বিয়ে।
এদিকে ছেলের বিয়ে সম্পন্ন হওয়ার পর ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন আসিফ। সেখানে একটি ছবি শেয়ার করে স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এ গায়ক।

আসিফ বলেন, ১৯৬০ সালের অক্টোবর মাসের তিন তারিখ আমাদের প্রয়াত আব্বা আম্মার বিয়ে হয়েছিল।
আজ এই পরিবারের বড় সন্তান শাফকাত রণ’র বিয়ে সম্পন্ন হয়েছে ঠিক বাষট্টি বছর পর।
বেগম সালমা আসিফ এই বিষয়টি মাথায় রেখেছেন। এটা অসাধারন একটা ভাবনা। ধন্যবাদ বেগম, তোমাকে ধন্যবাদ।
ছবিতে আমরা সাত ভাইবোন। সঙ্গে আমাদের পরিবারের পরবর্তী জেনারেশনের আইকন রণ আর ঈশিতা।
সবাই ভাল থাকুন সুস্থ্য থাকুন সুন্দর থাকুন। ভালবাসা অবিরাম।
