Home আলোচিত আজকের দিনেই পৃথিবীতে এসেছেন জাহিদ হাসান

আজকের দিনেই পৃথিবীতে এসেছেন জাহিদ হাসান

0
103

ছোট ও বড় পর্দার নন্দিত অভিনেতা জাহিদ হাসান। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় কাজ উপহার দিয়ে সবার প্রিয় হয়ে গেছেন তিনি। আজ ৪ অক্টোবর জাহিদ হাসানের জন্মদিন।

১৯৬৭ সালের আজকের এই দিনে সিরাজগঞ্জ শহরে অভিনেতা জন্মগ্রহণ করেন তিনি। ৯০ দশক থেকে দেশের প্রথমসারির অভিনেতাদের একজন তিনি। অভিনয় জীবনের শুরু থেকে ভিন্নধর্মী নাটক ও চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।

সেই নব্বই দশকেই হুমায়ূন আহমেদ পরিচালিত একটি টেলিফিল্মে মফিজ নামের পাগলের চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছিলেন। হুমায়ূন আহমেদ পরিচালিত টেলিফিল্ম নক্ষত্রের রাত, মন্ত্রী মহোদয়ের আগমন, সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড, আজ রবিবার তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে আসে।

হুমায়ূন আহমেদ পরিচালিত ‘শ্রাবণ মেঘের দিন’ চলচ্চিত্রে মতি চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে অর্জন করেছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পরে আরও অসংখ্য নাটক টেলিফিল্মে অভিনয় করেছেন। তার অভিনীত বিখ্যাত আরেকটি চরিত্রের নাম ‘আরমান ভাই’।

এ ছাড়াও তিনি চলচ্চিত্রে অভিনয়েও সুনাম কামিয়েছেন। বিশেষ করে হুমায়ূন আহমেদ পরিচালিত শ্রাবণ মেঘের দিন, মোস্তফা সরায়ার ফারুকীর মেড ইন বাংলাদেশ, মোস্তফা কামাল রাজের প্রজাপতি তার অভিনীত অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র।

শুধু অভিনেতা নয়, জাহিদ হাসান খ্যাতি পেয়েছেন নির্মাতা হিসেবেও। তার পরিচালিত দুটি জনপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে লাল নীল বেগুনী, টোটো কোম্পানি। এ ছাড়া অসংখ্য দর্শক নন্দিত খণ্ড নাটক বানিয়েছেন তিনি ।

নাটক এবং চলচ্চিত্রে বিভিন্ন ধারার চরিত্রে অভিনয় করেন জাহিদ হাসান। তবে দর্শকের কাছে তার অন্যান্য চরিত্রগুলোর পাশাপাশি কৌতুক চরিত্রগুলো বেশি আদরণীয়।

জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মৌয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ জাহিদ হাসান। তাদের রয়েছে দুই সন্তান। মেয়ে পুস্পিতা এবং ছেলে পূর্ণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here