Home বিনোদন কণ্ঠশিল্পী আসিফের ছেলের বিয়েতে তারার মেলা

কণ্ঠশিল্পী আসিফের ছেলের বিয়েতে তারার মেলা

0
182

বাংলা অডিও গানের যুবরাজ খ্যাত গায়ক আসিফ আকবরের ছেলে শাফকাত আসিফ রণ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। কনে ইসমত শেহরীন ঈশিতা।

সোমবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে তাদের বিবাহ অনুষ্ঠিত হয়। এর আগে ২ অক্টোবর (রোববার) আয়োজন করা হয়েছিল রণ-ঈশিতার হলুদ সন্ধ্যা।

বাংলা গানের যুবরাজ আসিফের ছেলের বিয়েতে হাজির হয়েছিলেন শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা। এ তালিকায় রয়েছেন— সংগীতশিল্পী রুনা লায়লা, কনকচাঁপা, কুমার বিশ্বজিৎ, দিলশাদ নাহার কনা, নিশিতা বড়ুয়া, কোনাল, সালমা, গীতিকার কবীর বকুল, সংগীত পরিচালক শওকত আলী ইমন, চিত্রনায়িকা নিপুণ প্রমুখ।

এদিকে নিজের ছেলে রণ ও পুত্রবধূ শেহরীন সম্পর্কে আসিফ বলেন, ‘জীবন সংগ্রামে বহু বন্ধুর পথ পেরিয়ে এসে আজ নিজেকে অনেক সুখী মনে হচ্ছে। দুজনই পড়াশোনার পাশাপাশি জব করছে। ঈশিতার ছোট্টবেলা থেকেই তাকে চিনি, লক্ষ্মী মেয়েটাকে মনে মনে পুত্রবধূ হিসেবে চেয়েছি। মহান আল্লাহ সহায় হয়েছেন, আমার ইচ্ছাপূরণ হয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here