Home বিনোদন ঢাকঢোল পিটিয়ে দেশবাসীকে জানিয়ে বিয়ে করব: জায়েদ খান

ঢাকঢোল পিটিয়ে দেশবাসীকে জানিয়ে বিয়ে করব: জায়েদ খান

0
179

ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খান ব্যক্তিজীবনে সিঙ্গেল আছেন। এছাড়া এখনও বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তত নন তিনি।

সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে নিয়ে অকপটে নানা কথা বলেছেন এ চিত্রনায়ক।

সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘পরিকল্পনা মাঝেমধ্যে নেই যে বিয়ে করব। আবার পিছিয়ে যাই। তবে এটুকু বলতে পারি ঢাকঢোল পিটিয়ে দেশবাসীকে জানিয়েই বিয়ে করব। তবে কবে করব এখনো সিদ্ধান্ত নেইনি।’

জায়েদ খান বলেন, বলিউডে সালমান খান আর ঢালিউডে আমি এই এক প্রশ্নের সম্মুখীন হই যে কবে বিয়ে করব? আমার আগে বা পরে যারা মিডিয়ায় এসেছে কমবেশি সবাই বিয়ে করেছে। সন্তানের বাবা হয়েছে। আমিই এখন পর্যন্ত ব্যতিক্রম আছি। অনেকে ভাবে আমি বিয়ে করে বউ লুকিয়ে রেখেছি। তবে এসব কিছুই না। আমার বাবা-মা দুজনেই চেয়েছিলেন আমার বউ দেখে যেতে। আসলে তাদের ভাগ্যে ছিল না দেখার।

তিনি আরও বলেন, ‘আসলে বিয়ে নিজের হাতে নেই। জন্ম, মৃত্যু, বিয়ে সব আল্লাহর হাতে। এখন একা মনে হয়। ভাই বোনেরা ব্যস্ত, মা-বাবা নেই। দিন শেষে এখন যখন বাসায় ফিরি তখন একাই লাগে। হঠাৎ করে মনে হয় বাবা-মা দেখে যেতে পারলে ভালো হতো।’

আরও পড়ুন-

পপির প্রতি আমার এখনও শ্রদ্ধা আছে: জায়েদ খান

ঢাকায় দেখা মিলছে না, গ্রামে সময় কাটছে জায়েদ খানের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here