সিনেমার নতুন জুটি হয়েছেন সাইমন সাদিক ও শবনম বুবলী। গত ১৪ দিন ধরে ঢাকার বিভিন্ন লোকেশনে ‘চাদর’ সিনেমায় শুটিং করছেন তারা।
জাকির হোসেন রাজু পরিচালিত চাদর সিনেমাটি সরকারি অর্থায়নে নির্মিত হচ্ছে। যা প্রযোজনা করছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)।
সাইমন সাদিক একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘গত ১৪ দিন চাদর সিনেমায় শুটিং করছি। দারুণ গল্পের একটা সিনেমা। এখানে একজন কবির চরিত্রে অভিনয় করছি আমি। দর্শকরা মুগ্ধ হবেন সিনেমাটা দেখে এইটুক বলতে পারি।’
বুবলী বলেন, ‘গত ১৪ দিন ধরে চাদর সিনেমার শুটিং করছি। এই সিনেমায় অভিনয় করে ইতিহাসের অংশ হতে পারছি দেখে ভালো লাগছে। আমার অভিনীত চরিত্রটিতে অভিনয় করার সুযোগ আছে।
‘চাদর’ সিনেমাটা দিয়ে এফডিসি দীর্ঘ অনেকবছর পর সিনেমা প্রযোজনা করছে এটা সত্যি আমার জন্য ভালোলাগার ঘটনা।’
সিনেমাটিতে সাইমন-বুবলী ছাড়া আরো অভিনয় করবেন মনিরা মিঠু, রাশেদ মামুন অপুসহ অনেকেই।
