Home আলোচিত মাত্র শুরু, হারানোর কোনো ভয় নেই: বুবলীকে মনিরা মিঠু

মাত্র শুরু, হারানোর কোনো ভয় নেই: বুবলীকে মনিরা মিঠু

0
212

চিত্রনায়িকা শবনম বুবলীর ক্যারিয়ার শুরু হয় শাকিব খানের সঙ্গে ‘রংবাজ’ ছবির মাধ্যমে। তখন থেকেই দেশের শীর্ষ এই নায়কের সঙ্গে প্রেমের গুঞ্জন এই নায়িকার। পরে সেটা শাকিব খানের সন্তানের মা হওয়ার গুঞ্জনে আলোচনা পায়।

মঙ্গলবার সে গুঞ্জনে যেনো আরও উস্কে দিলেন এই নায়িকা। ফেসবুকে আমেরিকা থাকাকালীন দুটি ছবি প্রকাশ্যে নিয়ে এলেন। যে ছবিতে তার বেবি বাম্প স্পষ্ট। সেই ছবি নিয়ে দিনভর চর্চা শুরু হয় মিডিয়া পাড়ায়।

অবশেষে রাতে রাজধানীর একটি হাসপাতালে চাদর সিনেমার শুটিং সেট থেকে এই বিষয়ে কথা বলেন বুবলী। এসময় তার পাশে চিত্রনায়ক সাইমন সাদিক, অভিনেত্রী মনিরা মিঠু ও নির্মাতা জাকির হোসেন রাজুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এসময় বুবলীর কথা শেষ হলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অভিনেত্রী মনিরা মিঠু। তিনি নায়িকাকে মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দেন। পাশাপাশি সাংবাদিকদের মনগড়া কিছু না লিখে তাকে মানুসিক সাপোর্ট দেওয়ার আহ্বান জানান।

মনিরা মিঠু বলেন, আপনারা অবশ্যই সহানুভূতি রাখবেন। বুবলী যেভাবে বললো আমার তো চোখের পানি চলে এসেছিল। আসলে শিল্পী যতবড় স্টারই হোক, সে তো একজন মানুষ। এই মুহূর্তে অনেক বেশি তার পাশে থাকা উচিৎ। অনেক বেশি সাহস দেওয়া উচিৎ।

তিনি বলেন, বুবলীর ব্যক্তিগত আচরণ আমার খুব পছন্দ। তার অভিনয় আমার পছন্দ। তার নম্রতা, বিনয়, শিষ্টাচার এসব আমার খুব পছন্দ। ও এগিয়ে চলছে চমৎকারভাবে। আর আমি ব্যক্তিগতভাবে বুবলীকে বলবো ওর মাত্র শুরু, ওর হারাবার কোনো ভয় নাই। ওর এগিয়ে যাওয়ার বিস্তর রাস্তা খোলা আছে। তাকে শুধু আমি এগিয়ে যেতে দেখতে চাই।

মনির মিঠু বলেন, ইনশাল্লাহ একদিন পুরো ফ্লিম ইন্ডাস্ট্রি ওর হাতের মুঠোর থাকবে। ওর পেছনে ফিরে তাকাবার সময়ই নাই। তার পিছুটান বলতে কোনো কিছু রাখাই উচিৎ না।

বুবলীর জন্য শুভ কামনা জানিয়ে তিনি বলেন, তুমি এগিয়ে যাও, তোমার সামনে সমস্ত দরজা খোলা।

এদিকে মনির মিঠু সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বারবার আবেগপ্রবণ হয়ে পড়ছিলেন বুবলী। কয়েকবার তাকে চোখ মুছতেও দেখা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here