Home বিনোদন এবার পূজার ফটোশুটে দীঘি

এবার পূজার ফটোশুটে দীঘি

0
89

অনেক আগেই বড় পর্দায় অভিষেক হয়েছে প্রার্থনা ফারদিন দীঘির। তবে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় বুলিংয়ের শিকার হতে হয় তাকে। তারপরও থেমে থাকেননি; একের পর এক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

সম্প্রতি রাজধানীর উত্তরায় নিতু’স বিউটি ফ্লাই মেকওভার স্টুডিও এন্ড ফ্যাশনের পূজার ফটোশুটে অংশ নেন দীঘি। গৌতম সাহার কোরিওগ্রাফিতে ক্যামেরায় ছিলেন মেহেরাব। দীঘির সঙ্গে এ ফটোশুটে আরো অংশ নেন শিশু মডেল নীভান ফারহান।

দীঘি বলেন, বিভিন্ন সাজে ও পোশাকে নিজেকে দেখতে ভালোই লাগে। এবার পূজার ফটোশুট করলাম। খুব ভালো লেগেছে।

সম্প্রতি ‘শেষ চিঠি’ দিয়ে ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন দীঘি। সুমন ধর পরিচালিত এই ওয়েব ফিল্মের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তিনি। এটি মুক্তির পর অভিনয়ে প্রশংসা কুড়ান দীঘি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here