Home বিনোদন যাদের কাজ নেই, অন্যের সফলতা দেখলে তাদের জ্বলে: অভিনেত্রী শখ

যাদের কাজ নেই, অন্যের সফলতা দেখলে তাদের জ্বলে: অভিনেত্রী শখ

0
157
ফাইল ফটো

কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকের চতুর্থ সিজন আগের তিন সিজনের মতোই সাড়া ফেলেছে দর্শকমহলে। সাফল্যের ধারাবাহিকতায় প্রতিটি পর্বই জনপ্রিয়তা পাচ্ছে। কিন্তু সম্প্রতি প্রচারিত কয়েকটি পর্বের কিছু সংলাপ নিয়ে আপত্তি উঠে সোশ্যালে। যা নিয়ে সমালোচনাও শুরু হয়। এ কারণে ওই পর্বগুলো ‘প্রাইভেট’ করা হয়। এমনকি সমালোচনার জবাব দেন অমি।

নির্মাতা জানিয়েছেন, যারা আমার নিয়মিত দর্শক তাদের জন্য নাটক বানাই আমি। তারা ঠিকই পছন্দ করেছে নাটকটি। আর আমি যখন বুঝতে পারব দর্শকরা নাটকটি পছন্দ করছে না তখন বানাব না।

অমি জানিয়েছেন, ব্যাচেলর পয়েন্টের শুরুতে ডিসক্লেইমার দেয়া থাকে। সেখানে বলা থাকে এটি অ্যাডাল্ট কনটেন্ট এবং গল্পের প্রয়োজনে কিছু জায়গায় আপত্তিকর শব্দ ব্যবহার হবে। এ কারণে কেউ যদি অল্পতে বিব্রত হয়ে থাকেন তাহলে বিরত থাকুন। তারপরও কেউ যদি পরিবার ও বাচ্চাদের নিয়ে নাটকটি দেখেন তাহলে নিজ দায়িত্বে দেখবেন।

‘ব্যাচেলর পয়েন্ট’ যখন থেকে জনপ্রিয় হয়েছে তখন থেকেই গুটিকতক মানুষ এর পেছনে লেগেছে বলে জানান অমি। তবে সেসব নিয়ে মাথাও ঘামাতে চান না তিনি। এই নাটক তিনি শিক্ষা দেওয়ার জন্য নয়, নিছক বিনোদনের জন্যই বানাচ্ছেন।

অমির কথার সঙ্গে একই সুরে কথা বললেন আনিকা কবির শখ। তিনিও বলছেন, “কিছু মানুষ কাজল আরেফিন অমিসহ ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমের পেছনে লাগছে। ”

মঙ্গলবার অভিনেত্রী তাসনুভা এলভিন ‘ব্যাচেলর পয়েন্ট’কে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন। যেখানে তিনি লিখেছেন, ‘খুব খারাপ লাগে এমনটা ভাবতে যে আমরা আসলে এমন জাতি কেনো? এতো জেলাস কেনো আমরা? মানে, একটা মানুষের সামনে এগিয়ে যাওয়া দেখলেই আমাদের যত ঝামেলা শুরু হয়ে যায়।

তখন আমরা উঠে পড়ে লেগে যাই ওই মানুষটাকে টেনে-হিঁচড়ে নিচে নামানোর জন্য। আর তখনই ওই মানুষটার দোষ খোঁজা শুরু হয়ে যায় আমাদের। ’

প্রশ্ন রেখে এলভিন বলেন, ‘কেনো রে ভাই, এমন চিন্তাভাবনা কেনো আপনাদের? একটা মানুষ ভালো কিছু করলে তার পিছে লাগতেই হবে আপনাদের? শান্তি মতন ফিকশনটাও বানাতে দিবেন না আপনারা। ভাই রে ভাই, এটা তো স্রেফ একটা নাটক, যেটা আমাদের বিনোদনের জন্য বানানো হয়েছে… এখন আমরা এটার মধ্যেও দোষ খোঁজা শুরু করে দিয়েছি। বাঙালির এতো অবসর?’

এলভিনের কথার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন আনিকা কবির শখ। পোস্টের মন্তব্য বাক্সে শখ বলেন, ‘ব্যাচেলর পয়েন্ট অনেক জোস। যার কারণে কিছু মানুষ কাজল আরেফিন অমি ভাইয়াসহ পুরো টিমের পেছনে লাগছে। আসলে যাদের কাজ থাকে না তাদের মানুষের সাকসেস দেখলে জ্বলে যায়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here