এবার রেস্টুরেন্ট ব্যবসায় নামলেন অভিনেতা সিদ্দিক

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমান। নিয়মিত নাটকে কাজ করছেন তিনি। পাশাপাশি নির্মাণেও রয়েছেন বেশ সরব। অভিনয়ের বাইরে অনেক আগেই ব্যবসায় নাম লেখিয়েছেন এই অভিনেতা।

এবার সিদ্দিক চালু করলেন আরো এক নতুন ব্যবসা। তার নতুন এই রেস্টুরেন্টের নাম ‘লংকা। বন্ধু ফারুককে সঙ্গে নিয়ে যৌথভাবে এই ব্যবসা চালু করেছেন তিনি।

রাজধানীর বনানীতে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) কেক কাটার মধ্য দিয়ে রেস্টুরেন্টটির যাত্রা শুরু করেছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অঞ্জনা, অভিনেতা হাসান মাসুদ, প্রযোজক মো. ইকবাল, নৃত্য পরিচালক ইউসুফ খান, অভিনেতা অনুভবসহ আরো অনেকে।

সিদ্দিকুর বলেন, ‘ব্যবসা করায় মন দিয়েছি অনেক আগেই। সেই ধারাবাহিকতায় আবারও রেস্টুরেন্ট চালু করলাম। এখানে দেশি ও বিদেশি নানা ধরনের খাবার থাকবে। রুফটপে আড্ডা দেওয়ার সুযোগও থাকছে।

শুটিংয়ে ফাঁকে রেস্টুরেন্টের কাজ দেখভাল করছি। খাবারের মানের ব্যাপারে বিন্দুমাত্র আপস করতে চাই না। সবাইকে বলবো যারা ভোজনবিলাসি তারা একবার হলেও এসে আমাদের খাবার টেস্ট করে যাবেন। আমার বিশ্বাস কেউ ঠকবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *