Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৫শ মিটার কারেন্ট জাল জব্দ

কালিয়াকৈরে মৎস্য কর্মকর্তার অভিযানে ১৫শ মিটার কারেন্ট জাল জব্দ

0
257

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে কুয়াডাঙ্গা বিল ও দেওয়ার বিলে মৎস্য কর্মকর্তা অভিযান চালিয়ে কারেন্ট জাল ও চায়না জাল জব্দ করেছেন।

মঙ্গলবার (২৩ আগষ্ট) দুপুরে কুয়াডাঙ্গা বিল ও দেওয়াইর বিলে অভিযান চালিয়ে ১৫০০ মিটার কারেন্ট জাল (২৬টি) ও ৩২টি চায়না দুয়ারী জাল জব্দ করে এলাকাবাসীর উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।

এই অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সলিমুল্লাহ। উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার (উপ পরিদর্শক) আনোয়ার হোসেন, ক্ষেত্রসহকারী মোঃ জিয়াউর রহমান, অফিস সহায়ক মোঃ আলী, লিফ দেলোয়ার হোসেন, মৎস্য চাষি মোঃ আমিনুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।

উপজেলা মৎস্য কর্মকর্তা সলিমুল্লাহ জানান, সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো আগুন দিয়ে এলাকাবাসীর সামনে পুড়িয়ে ফেলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here