এখন অভিভাবকরা আমার হয়ে কথা বলবেন: মাহি

মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘আশীর্বাদ’ সিনেমায় অভিনয় করেছেন মাহিয়া মাহি। তার সঙ্গে আছেন জিয়াউল রোশান। সম্প্রতি এই সিনেমার প্রথম পোস্টার প্রকাশ করা হয়েছে। সেই সঙ্গে জানানো হয়েছে মুক্তির তারিখ।

এর মধ্যেই বিতর্কিত বিষয় নিয়ে সিনেমাটি চর্চায় উঠে আসে। ‘আশীর্বাদ’-এর প্রযোজক জেনিফার ফেরদৌসের সঙ্গে নায়ক-নায়িকা তথা মাহি ও রোশানের মধ্যকার দ্বন্দ্ব এখন ইন্ডাস্ট্রির আলোচিত প্রসঙ্গ।

সম্প্রতি সিনেমাটি নিয়ে সংবাদ সম্মেলন করেছেন প্রযোজক জেনিফার। কিন্তু সেখানে মাহি বা রোশান কাউকেই ডাকেননি। তার অভিযোগ, মাহি ও রোশান সিনেমার পোস্টার ফেসবুকে শেয়ার দেননি। এ কারণে তাদের ওপর ক্ষুব্ধ হয়েছেন তিনি।

এরপর প্রযোজক জেনিফারের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন মাহিয়া মাহি। তার দাবি, সিনেমার মুক্তির বিষয়ে তাকে কোনো তথ্যই জানানো হয়নি।

পাল্টাপাল্টি অভিযোগে দুই পক্ষের মধ্যে যখন জল ঘোলা তার মধ্যেই এবার প্রযোজক জেনিফারের বিরুদ্ধে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ দিয়েছেন মাহিয়া মাহি।

মঙ্গলবার (২৩ আগস্ট) বিকালে সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর এই অভিযোগ করেন মাহি। সেখানে প্রযোজক জেনিফার ফেরদৌসের বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে বিচার চান তিনি।

পরে এই অভিযোগের কপি নিজের ফেসবুকে শেয়ার করেছেন নায়িকা। সেখানে ক্যাপশনে লিখেছেন, এখন আমার অভিভাবকরা আমার হয়ে কথা বলবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *