সুখ আর দুঃখ আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা: প্রভা

দেশের টিভি নাটকের সবচেয়ে সুদর্শনা অভিনেত্রীদের তালিকা করলে সাদিয়া জাহান প্রভার নামটি থাকবে প্রথম দিকেই। তার রূপে যেন ঐশ্বরিক কোনো জাদু মিশে আছে। সেই জাদুতে মুগ্ধ হয়ে থাকে অনুসারীরা। অভিনেত্রীর সোশ্যাল অ্যাকাউন্টে চোখ রাখলেই সেটার প্রমাণ পাওয়া যায়।

প্রতিনিয়ত ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ভক্তদের মাতিয়ে রাখেন। ডুবিয়ে রাখেন তার ভালোবাসার নিপুণ অভিনয়ে। আগে নেটিজেনরা তার কোনো ছবিতে মন্তব্য করার সুযোগ না পেলেও এখন তিনি সেই অপশন চালু রেখেছেন।

গত মঙ্গলবার (২৩ আগস্ট) রাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন প্রভা। সুইমিং পুলের পাশে সাদা শাড়িতে তার লুক নেটিজেনদের নজর কেড়েছে। এ অভিনেত্রীর মিষ্টি হাসিতে কুপোকাত তারা।

সেই পোস্টের ক্যাপশনে প্রভা লিখেছেন, ‘সব কষ্টের মানে এই নয় যে, আপনার গুণাহের শাস্তিই হচ্ছে। সব সুখের মানে এই নয় যে, আপনার নেক কাজের বদৌলতেই আল্লাহ দিয়েছেন। আল্লাহ তো তাকেও সুখ দেন, যে সর্বদাই গুণাহ করে বেড়ায়। আর সেও জীবনে কষ্টে পড়ে, যে সর্বদাই আল্লাহর হুকুমকে প্রাধান্য দেয়।’

তিনি আরও লেখেন, ‘মূলত সুখ আর কষ্ট আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা মাত্র। উভয় অবস্থাতেই মনকে প্রশান্ত রাখতে পারা হচ্ছে সে পরীক্ষায় সফলতা!’

উল্লেখ্য, একটা সময় নাটকের নিয়মিত মুখ ছিলেন প্রভা। তবে ব্যক্তিগত জীবনের একটি ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েন। সেই ধাক্কা কাটিয়ে সামলে উঠতে তার অনেক সময় লেগেছিল। এখন প্রভাবে খুব কম নাটকেই কাজ করতে দেখা যায়।

তাকে সর্বশেষ দেখা গেছে ‘বিউটি টেইলার্স’ নামের একটি বিশেষ ধারাবাহিক নাটকে। পোশাক শ্রমিকদের গল্পে নির্মিত হয়েছিল এটি। যেখানে প্রধান নারী চরিত্রে অভিনয় করেন প্রভা। এছাড়া প্রভাবে দেখা গেছে ‘কাউন্টডাউন’ নামের একটি ধারাবাহিকেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *