ডিম ইস্যুতে সরব ওমর সানি, দিলেন পরামর্শ

নিত্য পণ্যের বাজারে আগুন। এক এক করে বাড়ছে সব জিনিসপত্রের দাম। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে সবকিছু।

মাছ, মাংস কিনতে না পেরে যেসব নিম্ন আয়ের মানুষ ব্রয়লার মুরগির ডিম দিয়ে চারটা ভাত খাচ্ছিলেন, আশঙ্কাজনকভাবে বেড়েছে সেই পণ্যটির দামও। হঠাৎ এই দাম বৃদ্ধি নিয়ে বিরক্ত ও নাজেহাল সাধারণ মানুষ।

এবার ডিম ইস্যুতে সরব হলেন নব্বই দশকের তুমুল জনপ্রিয় নায়ক ওমর সানী। তিনি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ১ দিন বা এক সপ্তাহ নয়, এক বছর ডিম না খেলেও মানুষ মরে যাবে না। ডিম পচনশীল দ্রব্য এটা এক সপ্তাহ কেনা বন্ধ করে দিন দেখবেন এর দাম কমে গেছে, চলেন তাই করি।

বিভিন্ন ইস্যুতে নিজের অবস্থান জানান দেন ওমর সানী। দ্রব্য বৃদ্ধি বা সামাজিক নানা সমস্যা নিয়ে নিজের ফেসবুকে স্ট্যাটাস দেন তিনি। ওমর সানী বর্তমানে ব্যবসার সঙ্গে জড়িত। বেশির ভাগ সময় নিজের ব্যবসা প্রতিষ্ঠানে দেন তিনি। এ ছাড়া চলচ্চিত্রে নানা অনুষ্ঠান, অভিনয় ও সামাজিক কাজে নিজেকে ব্যস্ত রাখেন এই অভিনেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *