‘হাওয়া’সিনেমা দর্শকদের মধ্যে তীব্র কৌতুহল তৈরি করেছে। যার ফলে সকলেই এই সিনেমা দেখার জন্য আগ্রহী হয়ে উঠছেন। সবশ্রেণীর মানুষ ছুটছেন সিনেমা হলের দিকে।
এরইমধ্যে সংসদ সদস্য রুমিন ফারাহানাও হাওয়া সিনেমাটি দেখে এসেছেন। মুগ্ধ হয়েছেন তিনি। এই সিনেমার নির্মাণ ও পরিবেশনা মুগ্ধ হয়ে দু কথা না লিখলে কেমন হয়, সেসব কথাই জানালেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে।
শুক্রবার (১২ আগস্ট) দুপুরে এ নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন রুমিন ফারহানা।
এতে তিনি লেখেন, ‘হাওয়া’ দেখতে গিয়ে প্রতি মুহূর্ত মনে হয়েছে এত নিখুঁত অনবদ্য অভিনয় বহুদিন দেখিনি, বিশেষ করে চঞ্চল চৌধুরী। মেকিংও দারুণ। তবে কাহিনির শেষটা মনে পড়িয়ে দিয়েছে ছোটবেলায় দেখা ‘হীরামনের’ কথা।
সমুদ্রের একটি ট্রলারকে ঘিরে এগিয়েছে ‘হাওয়া’ সিনেমার গল্প। এর সঙ্গে কিছু মিথ ও রহস্যের মিশ্রণ। সিনেমাটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, সুমন আনোয়ার, নাসির উদ্দিন খান, সোহেল মণ্ডল, রিজভী রিজু, মাহমুদ হাসান এবং বাবলু বোস।
