Home দেশের খবর ঢাকা মির্জাপুরে ২৪৫ লিটার মদ-ইয়াবা ও ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৬

মির্জাপুরে ২৪৫ লিটার মদ-ইয়াবা ও ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৬

0
117

মো. সানোয়ার হোসেন, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে দুই ছিনতাইকারী, ২৪৫ লিটার চোলাই মদসহ দুই মাদক ব্যবসায়ী ও ৭৮৭ পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১০ আগস্ট) দিন ও রাতে পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

মির্জাপুর থানা অফিসার ইনচার্জ শেখ আবু সালেহ মাসুদ করিম জানায়, মাদকবিরোধী অভিযানে বুধবার দুপুরে উপজেলার আজগানা ইউনিয়নের মহিষবাতান গ্রাম থেকে ২৪৫ লিটার মদসহ সরঞ্জাম উদ্ধার করা হয়। মদের মূল্য প্রায় ৬৬ হাজার টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন, মহিষবাতান গ্রামের আব্দুল করিম (৫৫), একই গ্রামের ওমর মীর (৪৮)।

অপরদিকে ইয়াবা ক্রয়-বিক্রয়কালে উপজেলার বাঁশতৈল পেকুয়া এলাকা থেকে ৭৮৭ পিচ ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন সাগর আলী (৩৫), সাহাদত হোসেন (৩০)। ইয়াবার বাজার মূল্য প্রায় ২ লাখ ৩৬ হাজার টাকা।

একইদিন বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্যা এলাকায় ছিনতাইকারী দলের তিন সদস্য তাদের মোটরসাইকেলযোগে একটি মুরগি বোঝাই ট্রাকের গতিরোধ করে দেশীয় অস্ত্রের মুখে গাড়ির চাবি নিয়ে নগদ ২৫ হাজার টাকা ছিনতাই করে। বিষয়টি মির্জাপুর থানায় মামলা হলে অভিযান পরিচালনা করে ২ ছিনতাইকারীকে গ্রেপ্তারসহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়। ছিনতাইকারীরা হলেন, ইমরান হোসেন সম্ম্রাট (৩২) ও জাহিদ মিয়া (৩০)।

এ ব্যাপারে সিনিয়র সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস.এম মনসুর মূসা বলেন, অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ-ইয়াবা জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here