Home আলোচিত পরীর জায়গায় আমি হলে ছেলের নাম রাখতাম ‘পরমানন্দ’: তসলিমা

পরীর জায়গায় আমি হলে ছেলের নাম রাখতাম ‘পরমানন্দ’: তসলিমা

0
102

তারকা দম্পতি রাজ-পরীর কোলজুড়ে এসেছে পুত্রসন্তান। এই সংবাদে ভক্তরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। সেই উচ্ছ্বাসের ঢেউ ফেইসবুকে ছড়িয়ে পড়েছে। অনেক তারকা এই দম্পতিকে অভিনন্দন জানিয়ে নিজ নিজ ওয়ালে স্ট্যাটাস দিয়েছেন।

পরীমনিকে প্রশংসায় ভাসিয়েছেন নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন। আজ এক ফেইসবুক স্ট্যাটাসে তিনি এ প্রশংসা করেন।

পাশাপাশি স্বামী রাজের নামের সঙ্গে মিল রেখে ছেলের নাম ‘রাজ্য’ রাখা তার পছন্দ হয়নি বলেও উল্লেখ করেছেন তসলিমা। শুধু তাই নয়, তিনি হলে ছেলের নাম কী রাখতেন রাখঢাক না রেখেই জানিয়েছেন তিনি।

তসলিমা তার পোস্টের শুরুতে অবশ্য পুত্রের ছবি প্রকাশ করায় পরীমণির প্রশংসা করেছেন। লিখেছেন, ‘সিনেমার নায়িকারা আজকাল একটা ঢং করে, বাচ্চা হলে বাচ্চার মুখ দেখাবে না, পেছন থেকে বাচ্চাকে দেখাবে, অথবা মুখটা একটা লাভ সাইন দিয়ে ঢেকে দেবে। যখন বাচ্চার মুখ দেখার জন্য লোকে অধীর আগ্রহে বসে থাকবে না, তখন, হয়তো সেটা কয়েক বছর পর, দেখাবে। পরীমণি বাংলাদেশের সিনেমার নায়িকা। তিনি অন্য নায়িকাদের মতো বাচ্চার মুখ না দেখানোর ঢংটা করেননি বলে ভালো লাগলো। প্রথম দিনই বাচ্চার চেহারা দেখিয়ে দিয়েছেন জনগণকে।’

এরপরই স্বামীর নামের সঙ্গে মিলিয়ে পরীমণির ছেলের নাম রাখা পছন্দ হয়নি বলে জানান তসলিমা। লেখেন, “তবে স্বামীর নামের সঙ্গে মিলিয়ে বাচ্চার নাম রাখাটা বিশেষ পছন্দ হয়নি। স্বামীট্বামীরা আজ আছে, কাল নেই। সন্তান তো চিরদিনের। পরী তাঁর নামের সঙ্গে মিলিয়ে সুন্দর একটি বাংলা নাম রাখতে পারতেন। পরীর জায়গায় আমি হলে ‘রাজ্য’ নয়, ডাকনাম রাখতাম ‘পরমানন্দ’। ভালো নাম ‘শাহীম মুহাম্মদ’ নয়, রাখতাম ‘পরমানন্দ প্রাণ’।”

উল্লেখ্য, বুধবার (১০ আগস্ট) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন নায়িকা পরীমণি। সন্তান ও মা উভয়ে সুস্থ আছেন বলে জানান পরীর স্বামী অভিনেতা শরিফুল রাজ।

বৃহস্পতিবার (১১) সকালে ছেলের ছবি প্রথম প্রকাশ্যে আনেন পরীমণি। জানান নামও-শাহীম মুহাম্মদ রাজ্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here