রাজকে অনেক ভালোবাসেন পরীমণি, জানালেন নিজেই

প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন চিত্রনায়িকা পরীমণি। অনাগত সন্তানের জন্য অধীর অপেক্ষায় প্রহর গুনছেন তিনি। পাশাপাশি অনাগত সন্তানের জন্য কেনাকাটা করে ঘরভর্তি করছেন।

শুটিং থেকে নিজেকে গুটিয়ে বাসাতেই সময় কাটছে পরীর। নায়িকার শাশুড়িও এখন তার সঙ্গেই থাকছেন। পরপর দুটি সিনেমা মুক্তির ব্যস্ততার মাঝেও স্ত্রীকে ঠিকই সময় দিচ্ছেন অভিনেতা শরিফুল রাজ। এক কথায়, পারিবারিক আবহে বেশ মধুর সময় পার করছেন পরী।

আগস্ট মাসের প্রথম রোববার বন্ধুত্ব দিবস পালিত হয়। সেই অনুযায়ী, আজ (৭ আগস্ট) বন্ধুত্ব উদযাপনের দিন। বিশেষ দিনটিতে নিজের সবচেয়ে কাছের মানুষটির প্রতি ভালোবাসা জানিয়েছেন পরীমণি। তার সেই হৃদয়ের মানুষটি আর কেউ নন, স্বামী শরিফুল রাজ।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পরীমণি লিখেছেন, ‘হ্যাপি ফ্রেন্ডশিপ ডে রাজ। আমার সকল ব্যাথার কথা আমি খুব সহজেই তোমার কাছে দ্বিধাহীন বলতে পারি। কত অল্প সময়ে হৃদয়ের সবথেকে কাছের মানুষটা আমার; আমি তোমাকে অনেক ভালোবাসি।’

এদিকে গত বুধবার (৩ আগস্ট) পরীর সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে স্ত্রীর প্রতি ভালোবাসার কথা জানিয়েছিলেন শরিফুল রাজ।

তিনি লেখেন, ‘তোমার সঙ্গে দেখা হওয়ার পর আমার জীবন সম্পূর্ণরূপে বদলে গেছে। আমরা যখন বিয়ে করেছি, তখন থেকেই আমাদের জীবনের সবচেয়ে সুন্দর ধাপ শুরু করেছি। যেখানে আমাদের ভালোবাসা আরও শক্তিশালী হয়েছে।’

রাজ আরও লেখেন, ‘মুগ্ধ হয়ে তোমার প্রশংসা করি। তোমার উপস্থিতি ও ভালোবাসা দিয়ে আমার জীবনকে আশীর্বাদপুষ্ট করার জন্য তোমাকে ধন্যবাদ, পরী।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *