কাঁচা মরিচের কেজি ৩০০ টাকা!

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে জ্বালানি তেলের মূল্যের সাথে পাল্লা দিয়ে কাঁচা মরিচের মূল্যও অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে। অন্যান্য সবজির দাম অপরিবর্তিত ও স্বাভাবিক থাকলেও বাজারে ঝাঁজ ছড়াচ্ছে কাঁচামরিচ।

বাজারে এই দাম প্রতিদিনই ১০-১৫ টাকা বাড়ছে। অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচামরিচের দাম। সকালে কালিয়াকৈর বাজার ঘুরে এসব চিত্র দেখ গেছে।

বাজারে, কাঁকরোল ৬০ টাকা, ধুন্দল ৫০ টাকা, কচুর মুখি ৫০ টাকা, পটল ৫০ টাকা, করলা ৮০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, বেগুন ৮০ টাকা, লম্বা বেগুন ৬০ টাকা, টমেটো ১০০ টাকা, শসা ৫০ টাকা, পেঁপে ২৫ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, আলু ২৫-৩০ টাকা, পেঁয়াজ ৪০ টাকা, আদা ১০০ টাকা এবং রসুন ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

অন্যদিকে লাউ ৫০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা ও চাল কুমড়া ৪০ টাকা পিস হিসেবে এবং মিষ্টি কুমড়ার ফালি ৩০ টাকা, কাঁচা কলা ৩০ টাকা ও লেবু ৩০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।

সবজি বিক্রেতারা বলেন, সবজি আমদানির ওপর ভিত্তি করে প্রতিদিনই সবজির দাম পরিবর্তন হয়। গত সপ্তাহের চেয়ে এই সপ্তাহে দাম ৫-১০ টাকা বাড়তি। কী কারণে বাড়তি তা বলতে পারছি না।

এদিকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে চাল-ডালের বাজারে ব্যাপক প্রভাব পড়বে। বর্তমানে ৫-১০ টাকা কম বেশি দামে বিক্রি হচ্ছে পণ্যগুলো।

কালিয়াকৈর বাজারের মুদি দোকানিরা বলেন, মিনিকেট চাল ৫৫-৭০ টাকা, পাইজম ৫৫ টাকা, পোলাও চাল ৯০-১২০ টাকা, ১নং মসুরি ডাল ১৩৫ টাকা, বড় মসুরি ১০৫ টাকা, মুগডাল ১৩৫ টাকা, বুটের ডাল ৮৫ টাকা, মটর ডাল ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

পোশাক শ্রমিকরা বলেন, জ্বালানি মূল্য বৃদ্ধির কারণে পরিবহনের ভাড়া যেমন বেড়েছে, সেইসাথে বাসা-বাড়ির ভাড়াসহ নিত্যপণ্যের দামও হুহু করে বাড়ছেই। কিন্তু আমাদের শ্রমিকদের বেতন তো বাড়ছেনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *