মেয়ের সঙ্গে উজবেকিস্তান গেলেন অভিনেতা গাঙ্গুয়া

মেয়ে ফারজানা আক্তার পপির সঙ্গে উজবেকিস্তান গেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খল অভিনেতা পারভেজ গাঙ্গুয়া। রোববার (০৭ আগস্ট) সন্ধ্যার একটি ফ্লাইটে দেশটির উদ্দেশ্যে রওনা দিয়েছেন তারা।

মেয়ে ফারজানা আক্তার পপি সেখানের একটি স্কুলে শিক্ষকতা পেশায় নিযুক্ত রয়েছেন বলে জানা গেছে।

উড়াল দেওয়ার আগ মুহূর্তে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাঙ্গুয়া বলেন, আমার মেয়ে উজবেকিস্তানের একটি স্কুলে শিক্ষতা পেশায় নিযুক্ত।

মেয়ে গত বছর ঢাকার একটি ইংরেজি মাধ্যম স্কুলে চাকরি ছেড়ে উজবেকিস্তানের স্কুলে যোগ দিইয়েছে। এবার মেয়ে দেশে এসে আমাকে নিয়ে যাচ্ছে।

জানা যায়, ফারজানা আক্তার পপি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে স্নাতকোত্তর শেষ করে ঢাকার অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষতায় যুক্ত হন। ২০২১ সালে তিনি উজবেকিস্তানের একটি স্কুলে চলে যান।

ফারজানা আক্তার পপি বলেন, আমি উজবেকিস্তানের ইন্দেন্টো দ্য উজবেক ইন্টারন্যাশনাল শিক্ষকে গণিত বিষয়ে শিক্ষকতার চাকরিতে যোগ দিয়েছি গতবছর। এবার দেশে এসে বাবাকে আমার সঙ্গে বেড়াতে নিয়ে যাচ্ছি। বাবা এক সপ্তাহের মতো থাকবেন আমার সঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *