এবার বাপ্পীকে পরামর্শ দিয়ে যা বললেন মিশা

চলচ্চিত্র জগতে একজন তারকার কাজ নিয়ে যেমন আলোচনা হয় ঠিক সেভাবেই আবার সমালোচনাও হয়। সম্প্রতি ঢালিউড অভিনেতা বাপ্পী চৌধুরীর এক মন্তব্যে রীতিমতো হইচই পড়ে গেছে।

দেশের সিনেমার শীর্ষ খল অভিনেতা মিশা সওদাগরকে একটি রেডিও শোতে সুবিধাবাদী বলে আখ্যা দিয়েছেন। বাপ্পী চৌধুরীর ভাষ্য এমন, ‘যেখানে ট্রেন্ড হয়, সে ওখানে লাফায়। লাইক আমাদের মিশা ভাই। ‘পরাণ’ ট্রেন্ডে যাচ্ছে মিশা ভাই ‘পরাণ’–এর ট্রেন্ডে দৌড়াচ্ছেন। ‘হাওয়া’ ট্রেন্ডে ‘হাওয়া’তে দৌড়াচ্ছেন। সুবিধাবাদী ট্রেন্ড আরকি।’

বাপ্পীর মন্তব্যের জেরে প্রতিক্রিয়া জানিয়েছেন মিশা সওদাগর নিজেও। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন যে, ‘বাপ্পীর বিরুদ্ধে কিছু বলার নেই আমার। কারণ ও এখনো পূর্ণাঙ্গ শিল্পী হয়ে উঠতে পারেনি। কারণ ওর ডাবিং এখনো অন্যজন করে। ওর এক্টিং এখনো ডিরেক্টরদের আস্থার জায়গায় আসেনি। তার এখনো সিগনেচার সিনেমায় নাই। আমার মনে হয় ওর পেছন থেকে সিয়াম এগিয়ে গেছে। আরেফিন শুভ এগিয়ে গেছে। শুভকে বাপ্পী এক শোতে গিয়ে বলেছে, কমেডিয়ান নায়ক। যে অভিনেতা বঙ্গবন্ধুর পায়োপিক করছে তাকে এই কথা বলে। শাকিবকে নিয়ে উল্টাপাল্টা কথা বলে। আমার মনে হয় বাপ্পী হতাশ হয়ে এসব কথা বলে।

বাপ্পীকে পরামর্শ দিয়ে এই অভিনেতা বলেছেন, ‘কারও সাফল্যে ঈর্ষান্বিত না হয়ে বাপ্পির উচিত এখন অভিনয় শেখা। ওর অভিনয়ের যথেষ্ট দুর্বলতা আছে। এখনো ওর সময় আছে, বাপ্পি ফুরিয়ে যায়নি…। ক্যারিয়ারে বলার মতো কোনো কাজ নেই ওর। বলার মতো কিছু কাজ করা। পাশাপাশি আচার-আচারণও শেখো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *