লোডশেডিং নিয়ে সুখবর দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

জ্বালানি তেল ও বাসভাড়া বাড়ার সমালোচনার মধ্যে লোডশেডিং নিয়ে সুখবর দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।

তিনি বলেন, ‘এখন যে লোডশেডিং হচ্ছে সেপ্টেম্বর মাস থেকে তার অর্ধেকে নামিয়ে আনা হবে। অক্টোবর মাস থেকে লোডশেডিং স্বাভাবিক হবে বলে আশা করছি।

রবিবার (৭ আগস্ট) দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

গ্যাস-বিদ্যুৎ সমন্বয় করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা উৎপাদন বাড়াবো। গ্যাসের পরিমাণ বাড়িয়ে ব্যালেন্স করার চেষ্টা করবো। অক্টোবর থেকে পুরোপুরি আগের অবস্থা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দিকে যেতে পারবো। সবাইকে অনুরোধ করবো, সবাই যেন ধৈর্য ধরেন।

এ সময় বিদ্যুৎ বিভাগ ও ব্যবসায়ীদের মধ্যে এক বৈঠকে বিদ্যুৎ ও গ্যাস সাশ্রয়ে এলাকাভিত্তিক কারখানা বন্ধ রাখার বিষয়ে সমঝোতা হয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *