প্রধানমন্ত্রীর চায়ের দাওয়াত তামাশা- রংপুরে মেজর হাফিজ

সাইফুল ইসলাম মুকুল, স্টাফ করেসপন্ডেন্ট: বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীর ডয়ালোগের বক্তব্য হাস্যকর ও তার চা খাওয়ার দাওয়াতো তামাশা।

তিনি অভিযোগ করেন, আগে থেকেই নিত্যপন্যের বাজারে আগুন জ্বললেও এখন অন্ধকারে দেশের মানুষকে বসবাস করতে হচ্ছে। ঘন্টার পর ঘন্টা লোডশেডিংএ জনজীবনে নেমে এসছে স্থবিরতা। ঘুরছেনা কল-কারখানার চাকা। অথচ দেশে বিদ্যুৎ উৎপাদনের নামে কোটি কোটি টাকা বিদেশে পাচার করেছে সরকার।

শনিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রংপুর জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে মহানগর বিএনপির আয়োজনে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানী তেল সংকটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে অংশ নেন তিনি।

পুলিশের কড়া নিরাপত্বায় সমাবেশে মাহনগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, সদস্য সচিব মাহফুজ উন নবী ডনসহ নগরির ৩৩ ওয়ার্ডের নেতাকর্মী ও জেলা নেতারা বক্তব্য দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *