সবার কাছে দোয়া ও ভালোবাসা চাইলেন দীঘি

ঢালিউডে এ প্রজন্মের আলোচিত শিল্পীদের অন্যতম প্রার্থনা ফারদিন দীঘি। শিশুশিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এ অভিনেত্রী গত বছর নায়িকার কাতারে নাম লিখিয়েছেন। দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত ‘তুমি আছো তুমি নেই’ ছবিতে তাকে প্রথমবার নায়িকা হিসেবে দেখেছে দর্শক।

সেই দীঘি হাজির হয়েছেন ওয়েব প্ল্যাটফর্মে। সম্প্রতি চরকি-তে মুক্তি পাওয়া সুমন ধর পরিচালিত ‘শেষ চিঠি’ ওয়েব ফিল্মে অভিনয় করে আলোচনায় এসেছেন তিনি। পেয়েছেন দর্শকের প্রশংসা।

এদিকে বড় হওয়ার পর দীঘি পর্দায় সাড়া না পেলেও সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচিত। তাকে নিয়ে চর্চা হয়, আলোচনা-সমালোচনা হয়। বিভিন্ন সাজে ফটোশুট ও টিকটক করে নিজেকে চর্চার কেন্দ্রে রাখেন তিনি।

ইনস্টাগ্রামেও সক্রিয় দীঘি। সেখানে নিয়মিত ছবি-ভিডিও পোস্ট করেন। সম্প্রতি দীঘির ইনস্টা অ্যাকাউন্টে ১ লাখ অনুসারী হয়েছে। এতে ভীষণ উচ্ছ্বসিত তিনি।

আনন্দ প্রকাশ করে তিনি অনুসারীদের বললেন, ‘১ লাখ, ইয়েসস! ধন্যবাদ সব ভালোবাসা ও সমর্থনের জন্য। আমাকে ভালোবাসা ও প্রার্থনায় রাখবেন। আপনাদের সবার জন্য ভালোবাসা।’

এই উচ্ছ্বাসের সঙ্গে একটি আকর্ষণীয় ছবি শেয়ার করেছেন দীঘি। যেখানে তাকে বাদামি রঙের পোশাকে দেখা গেছে। ছবিটি দেখে অনুসারীরা বিভিন্ন ধরণের মন্তব্য করেছেন। কেউ তার রূপের প্রশংসা করেছেন, কেউবা তাকে আবেদনময়ী বলেছেন। দীঘি অবশ্য কারো মন্তব্যেই সাড়া দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *