Home আলোচিত প্রশিক্ষণের সময় ধানক্ষেতে পড়ল হেলিকপ্টার

প্রশিক্ষণের সময় ধানক্ষেতে পড়ল হেলিকপ্টার

0
140

বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রশিক্ষণ হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়েছে। প্রশিক্ষণ ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে জরুরি অবতরণ প্রক্রিয়া অনুশীলনের সময় যান্ত্রিক ত্রুটির কারণে তা দুর্ঘটনার শিকার হয়। এতে আহত হয়েছেন দুই পাইলট।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, আহত দুই পাইলট আশঙ্কামুক্ত। তাদের হেলকিপ্টারযোগে ঢাকার সিএমএইচে ভর্তি করানো হয়েছে।

বুধবার (২৭ জুলাই) দুপুর ১টা ৫ মিনিটের দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার কৈলাইল ইউনিয়নের ভাঙ্গাভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, লেফটেন্যান্ট কর্নেল ইসমাইল ও মেজর শামস।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ভাঙ্গাভিটার ইছামতির নদীর দক্ষিণ পাড়ে একটি ধান ক্ষেতে হেলিকপ্টারটি পড়ে যায়। দ্রুত হেলিকপ্টার থেকে পাইলটদের উদ্ধার করা হয়। খবর পেয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যান। পরে আরেকটি হেলিকপ্টারে করে তাদের ঢাকায় নেওয়া হয়।

এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মতিউর রহমান বলেন, হেলিকপ্টার দুর্ঘটনায় আহত দুই সেনা কর্মকর্তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here