দর্শক যে রায় দেবেন সেটাই আমার কাছে চূড়ান্ত: রোজিনা

rozina n23

বাংলা চলচ্চিত্রের রাজমহলের ‘রাজনন্দিনী’ তিনি। তার ঠোঁটের কোনার একটি তিল কেড়ে নিয়েছিল হাজারো ভক্তের ঘুম। বাংলা চলচ্চিত্রের সোনালি সময়ে যে কজন নায়িকা শীর্ষস্থানে অধিষ্ঠিত হয়েছিলেন তাদের একজন রোজিনা।

চিত্রনায়িকা রোজিনা দু-বছর ধরে তার পরিচালনায় নির্মিত প্রথম সিনেমা ‘ফিরে দেখা’ নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছেন। মুক্তিযুদ্ধের সময় রাজবাড়ী এলাকার একটি ঘটনাকে অবলম্বন করে রোজিনা নিজেই লিখেছেন এ সিনেমার চিত্রনাট্য।

সরকারি অনুদানে নির্মিত ‘ফিরে দেখা’ ছবিটি সম্প্রতি আনকাট সেন্সর ছাড়পত্র পাওয়া ও ছবিটি নিয়ে সেন্সর বোর্ড সদস্যদের প্রশংসায় উচ্ছ্বসিত এই অভিনেত্রী মনে করেন- অভিনয়ের মতো নির্মাতা হিসেবেও মুনশিয়ানা দেখাতে পারবেন তিনি।

রোজিনা বলেন, ‘সেন্সরে জমা দেওয়ার আগে তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কমিটি সিনেমাটি দেখেছে। সেখানে যারা সিনেমাটি দেখেছেন তাদের প্রায় সবাই ইতিবাচক মন্তব্য করেছেন। তবে আমি চূড়ান্ত মূল্যায়নের ভার দর্শকের ওপর দিয়ে রাখছি। তারা যে রায় দেবেন সেটাই চূড়ান্ত।’

তিনি বলেন, ‘যেহেতু এটি মুক্তিযুদ্ধের সময়ের একটি এলাকার সত্য ঘটনা নিয়ে তৈরি হয়েছে; তাই মুক্তিযুদ্ধের আবহের সময়েই মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে আমার। বিশেষ করে আগামী ডিসেম্বরে এটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আমি ছবিটির সফলতা নিয়ে আশাবাদী।’

এদিকে চলতি বছরই নতুন আরেকটি ছবি নির্মাণের ঘোষণা দেবেন বলে জানিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *