Home রাজধানী রিকশা থেকে পড়ে প্রাণ গেলে ইডেন কলেজের ছাত্রীর

রিকশা থেকে পড়ে প্রাণ গেলে ইডেন কলেজের ছাত্রীর

0
142

ঢাকা: রাজধানীতে রিকশা থেকে পড়ে ইডেন মহিলা কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। তার নাম উম্মে সালমা।

বৃহস্পতিবার (২১ জুলাই) ভোররাত চারটার দিকে বংশাল এলাকায় এই ঘটনা ঘটে।

২৪ বছর বয়সী সালমা ইডেন কলেজের মাস্টার্সের ছাত্রী ছিলেন। তিনি ভোলার চরফ্যাশন থানার গোলাম কিবরিয়ার মেয়ে। তিনি ইডেন মহিলা কলেজের রাজিয়া ছাত্রী নিবাসে থাকতেন।

সালমার চাচাতো ভাই জানান, ঈদের ছুটি শেষে আমি ও আমার চাচাতো বোন ভোলা থেকে লঞ্চে করে ঢাকার সদরঘাটে এসে নামি ভোর সাড়ে ৩টায়। পরে আমরা রিকশায় করে ইডেন মহিলা কলেজের রাজিয়া ছাত্রী নিবাসে যাচ্ছিলাম। পথে বংশাল এলাকার ফায়ার সার্ভিসের একটু আগে রিকশা জোরে ব্রেক করলে সালমা রিকশা থেকে ছিটকে পড়ে মাথায় আঘাত পায়। পরে ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিক্যালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, ভোরে একটি মেয়েকে ঢাকা মেডিক্যালে আনা হয়েছিল। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here