Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ

কালিয়াকৈরে গ্যারেজ মালিককে মারধরের অভিযোগ

0
73

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে সাংবাদিক পরিচয় দিয়ে একটি অটোমোবাইল গ্যারেজ মালিককে মারধর করার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় বুধবার বিকেলে ভুক্তভোগী গ্যারেজ মালিক আব্দুর রাজ্জাক বাদী হয়ে কথিত ওই সাংবাদিকের বিরুদ্ধে কালিয়াকৈর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত কথিত সাংবাদিক মোঃ মঈন দেওয়ান উপজেলার ছোট কাঞ্চনপুর গ্রামের মোঃ ইব্রাহিম দেওয়ানের পুত্র এবং কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবকলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বলে জানা যায়।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম চন্দ্রা এলাকায় অভিযুক্ত মুঈন দেওয়ান বুধবার সকালে চন্দ্রা জোড়া পাম্প এলাকায় তার ব্যবহৃত গাড়িটি মেরামতের জন্য আব্দুর রাজ্জাকের গ্যারেজে নিয়ে যায়। এসময় গ্যারেজ মালিক আব্দুর রাজ্জাক গাড়িটি মেরামতের জন্য গাড়ির মালিক মঈনের কাছে টাকা দাবী করে। এতে ক্ষুব্ধ হয়ে কথিত সাংবাদিক মঈস গ্যারেজ মালিক রাজ্জাককে এলোপাতাড়ি মারধর করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

কালিয়াকৈর থানার ডিওটি অফিসার মোঃ হাফিজুর রহমান গ্যারেজ মালিক আব্দুর রাজ্জাকের অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here