Home দেশের খবর ঢাকা কালিয়াকৈরে কৃষকলীগ নেতার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

কালিয়াকৈরে কৃষকলীগ নেতার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত

0
146

মোঃ দেলোয়ার হোসেন, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৪নং ওয়ার্ডের কৃষকলীগ সভাপতি মরহুম জসিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২০ জুলাই) বিকেলে কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের চন্দ্রা দলীয় কার্যালয় পৌর কৃষকলীগের আয়োজনে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর পৌর কৃষকলীগের সভাপতি নূরুল ইসলাম সরদার,অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান।

এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক লায়ন আহসান হাবীব, উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃ আবুল কাশেম, সাধারণ সম্পাদক কাজী হারুন অর রশিদ, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, কৃষকলীগ নেতা হরযত আলী, জসিম মৃধাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে মরহুম জসিম উদ্দিনের আত্মার শান্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here