অনন্ত জলিল সাহেব মিথ্যাচার করেছেন: ববিতা

গতকাল রোববার ফেসবুকে সময়ের আলোচিত তারকা অনন্ত জলিল ঘোষণা দেন, এবারের ঈদে তাঁর প্রযোজিত ও অভিনীত ‘দিন: দ্য ডে’ ছবিটি প্রেক্ষাগৃহে দেখানোর জন্য দেশের ৭৪ জন শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছেন। তাঁদের মধ্যে সুচন্দা, আলমগীর, ফারুক, ববিতা, সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, চম্পা, শাকিব খান, ইমন নিরব, বাপ্পী, আরিফিন শুভ, সিয়ামসহ অনেকেই আছেন।

ফেসবুকে অনন্ত বলেন, ‘আগামীকাল ১৮ জুলাই সন্ধ্যা সাতটায় যমুনা ব্লকব্লাস্টারে সবার সঙ্গে বসে আমি এবং বর্ষা “দিন: দ্য ডে” মুভিটি দেখব। দুঃখের বিষয় এই যে শাকিব খান এবং আরও দুই-তিনজন শিল্পী দেশে নেই, যদি তারা দেশে থাকত, তাহলে তাদেরকে নিয়েও মুভিটি একসাথে দেখা যেত।’

তবে আজ সোমবার সকালে বরেণ্য অভিনয়শিল্পী ববিতা সংবাদমাধ্যমকে জানালেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। মুঠোফোনে তিনি বললেন, ‘কই না তো। কিছুদিনের মধ্যে দেশের বাইরে যাব। আছি নানান কাজের ব্যস্ততায়। এর মধ্যে ছবি দেখার সময় কই। তা ছাড়া অনন্ত জলিল সাহেবের ছবি দেখা নিয়ে তো কারও সঙ্গে কোনো কথাই হয়নি। কেন জলিল সাহেব এমন মিথ্যাচার করছেন!’

চিত্রনায়িকা ববিতা জানান, তাদের কাউকে (তিন বোনকে) নাকি আমন্ত্রণই জানাননি অনন্ত জলিল। এমনকি তার বাকি দুই বোন চম্পা ও সুচন্দা, কারও সঙ্গে কথা হয়নি জলিল সাহেবের। তাদের সঙ্গে কথা না বলে ফেসবুকে এভাবে নাম লিখে দেয়ার কোনো অর্থ হয় না। এমনকি এ ধরনের মিথ্যাচারও ভালো নয়।

চিত্রনায়িকা ববিতার মন্তব্য জানার জন্য একাধিকবার ফোন করলেও ফোন নাম্বার বন্ধ থাকায় তার মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

তবে বিষয়টি নিয়ে কথা হয় গুণী অভিনেত্রী চম্পার। তিনি বলেন, “অনন্ত জলিল সাহেব আমাকে ‘দিন দ্যা ডে’ সিনেমা দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। তিনি নিজে আমাকে ফোন করে আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু আমি ব্যক্তিগত কারণে সিনেমাটি দেখার জন্য যেতে পারিনি।”

সিনেমাটি দেখার আমন্ত্রণ পাওয়া না পাওয়া নিয়ে বাকি দুই বোনের (চম্পা ও সুচন্দা) সঙ্গে আপনার কথা হয়েছে কিনা—প্রশ্নের জবাবে চম্পা বলেন, “বাকি দুই বোনের সঙ্গে আমার কথা হয়নি।” আর ববিতার বক্তব্যের বিষয়ে বেলেন, “আমি জানি না। তিনি স্টেটমেন্ট দিয়েছেন, না নিজেরা বানিয়ে নিয়েছেন এটা আমি বলতে পারব না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *