ঈদের দিন মুক্তি পেয়েছে চিত্রনায়ক অনন্ত জলিল ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষার ‘দিন দ্য ডে’। মুক্তির প্রথম দিন থেকেই দাপটের সঙ্গে চলছে ১০০ কোটি টাকা বাজেটের সিনেমা।
সিনেমার প্রমোশনের জন্য দেশের বিভিন্ন হল পরিদর্শন করছেন এই দুই তারকা। এরই মধ্যে সিনেমাটি নিয়ে কিছু মানুষ সমালোচনা করলেও সে সমালোচনা পাত্তা দিচ্ছেন না এই দুই তারকা।
তবে ‘দিন দ্য ডে’ প্রত্যাশা পূরণ করেছে বলে জানিয়েছেন দেশের বড় বড় তারকা।
সিনেমাটি দেখে নির্মাতা চয়নিকা চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, অবশেষে দেখে এলাম অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ‘দিন দ্য ডে’। আমার ব্যক্তিগত অনুভূতি থেকেই লিখছি। দেখলাম এন্টারটেইনিং একটি সিনেমা। অনেক এরেঞ্জমেন্টাল, দারুণ লোকেশনের, সুন্দর গানের একটি সিনেমা।
তিনি বলেন, যেকোনো পরিচালকের জন্যে গল্পের প্রয়োজনে এমন লোকেশনে কাজ করা ভাগ্যের ব্যাপার। অনেক দর্শক ছিল। এমন সিনেমাও মানুষ দেখতে চায়। অনেক ব্যয়বহুল সিনেমা।
সিনেমাটি দেখার আহ্বান জানিয়ে চয়নিকা বলেন, আপনারা চাইলে হলে গিয়ে দেখে আসতে পারেন। আপনারা বাংলা চলচ্চিত্র দেখলে বাংলা সিনেমার জয় হবে। মানুষকে বড় করলে আপনি ঠকবেন না। সবার জন্যে শুভ কামনা।
