কাঠগড়ায় কেন অপু বিশ্বাস?

ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। একটা সময় ইন্ডাস্ট্রির শীর্ষ নায়িকা হিসেবে তুমুল ব্যস্ত সময় পার করেছেন। মাঝে কিছুটা বিরতি দিয়ে এখন আবারও সিনেমায় নিয়মিত হয়েছেন। তিনি কেন কাঠগড়ায় বসে আছেন?

জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে দেশ টিভিতে সাত দিনব্যাপী প্রচারিত হবে তারকাদের নিয়ে আয়োজিত রম্য আড্ডা ‘দেশ মানে না আপনি মোড়ল’। আর এই অনুষ্ঠানেই কাঠগড়ায় দেখা যাবে জনপ্রিয় এই নায়িকাকে।

ব্যতিক্রমী এ আড্ডায় কাঠগড়ায় বসানো হয়েছে তারকাদের। সেই তালিকায় আছেন অরুণা বিশ্বাস, নির্মাতা দেবাশীষ বিশ্বাস, তুষার খান, বাপ্পি চৌধুরী, সঙ্গীতশিল্পী আরফিন রুমি ও ডি জে সনিকা।

আলী আফতাবের গ্রন্থনায় ও সামিউর তুষার এর প্রয়োজনায় দেশ মানে না আপনি মোড়ল অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের সাত দিন রাত ৯টা থেকে দেশ টিভিতে।

ঈদের এই রম্য আড্ডায় তারকাদের সঙ্গে থাকছেন মিরাক্কেল ও হা-শোর জনপ্রিয় কমেডিয়ান তারকারা। শাওন মজুমদারের উপস্থাপনায় এই আয়োজনে থাকবেন ইশতিয়াক নাসির, হৃদয় আল মিরু, সাবিকুন্নাহার মুন্না, শুভজিৎ রায় মঙ্গল, তারেক মাহমুদও মাসউদ আহম্মেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *