প্রেসক্লাব নান্দাইলের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শামছুজ্জামান বাবুল, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে আনন্দঘন পরিবেশে প্রেসক্লাব নান্দাইলের ২৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার সকাল ১১টার দিকে এ উপলক্ষে উপজেলা সদরে একটি বর্নাঢ্য র‌্যালি ও প্রেসক্লাব নান্দাইলের নিজস্ব কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামছ ই- তাবরীজ রায়হানের পরিচালনায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি এডভোকেট হাবিবুর রহমান ফকির।

আলোচনা সভা ও র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসান মাহমুদ জুয়েল। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ ডেমিক্যাল কলেজের সাবেক বিভাগিয় প্রধান ডাঃ মতিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সারোয়ার জাহান জিটু ও প্রেসক্লাব নান্দাইলের সকল সদস্যবৃন্দ অংশ গ্রহণ করেন।

আলোচনা সভা শেষে প্রেসক্লাবের সভাপতি এডভোকেট হাবিবুর রহমান ফকির তাঁর সভাপতির দায়িত্ব আমাদের সময় প্রতিনিধি হান্নান মাহমুদের নিকট হস্তান্তর করেন।

উল্লেখ্য- গত ২০২১ সালে প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি হিসেবে দু’জনেই সমান ভোট পাওয়ায় এক বছর করে দায়িত্বে থাকার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *