মাসুদ রানা, বাসাইল (টাঙ্গাইল) প্রতিধিনি: টাঙ্গাইলের বাসাইলে উপজেলা অটোরিকশা, ভ্যান, ট্রলি ও মিশুক শ্রমিক ইউনিয়ন আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ জুলাই) বিকালে উপজেলার অফিসে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ফজলুর রহমান ফজরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল থানা ওসি মোস্তাফিজুর রহমান। উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন বাসাইল পৌরসভার প্যানেল মেয়র বাবুল আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি রুবেল মিয়া, সাধারণ সম্পাদক মাসুদ রানা, ক্রীড়া সম্পাদক মিলন ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বাসাইল উপজেলা অটোরিকশা, ভ্যান, ট্রলি ও মিশুক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নবা।
