Home বিনোদন ভালোবেসে কেউ আমার নাম ব্যবহার করলে দুঃখ-কষ্ট নেই: হিরো আলম

ভালোবেসে কেউ আমার নাম ব্যবহার করলে দুঃখ-কষ্ট নেই: হিরো আলম

0
81

আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপন মনে কাজ করে যাচ্ছেন তিনি। এবারের গরুর হাটেও তার নামটি সাড়া ফেলেছে।

বগুড়ার ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার জিয়াম নামের এক যুবক শখের বসে পালন করা একটি ষাঁড়ের (গরু) নাম রেখেছেন হিরো আলম। আর সেই ষাঁড়টিই এখন আলোচনায়।

এ প্রসঙ্গে হিরো আলম জানান, ‘মানুষ হিরো আলমকে ভালোবাসে বলেই কেউ গরুর নাম রাখে, কেউ ভাস্কর্য বানায়, কেউ টি-শার্ট বের করে। আমার প্রতি এটা মানুষের আলাদা ভালোবাসা।’

তিনি আরও বলেন, ‘যে লোকটি গরুর নাম রেখেছে তার সঙ্গে আমার কথা হয়েছে। তিনি (গরুর মালিক) আমাকে বলেছেন- ‘আপনি মানুষের পাশে থাকেন, আপনাকে ভালোবেসেই গরুর নামটা আপনার নামে রেখেছি।’  অনেকেই আমার নাম ব্যবহার করে। এতে আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই।’

উল্লেখ্য, লম্বায় ৮ ফুট, উচ্চতায় সাড়ে ৫ ফুট এবং ৯০০ কেজি ওজনের একটি ষাড়টির নাম ‘হিরো আলম’ দিয়েছেন এর মালিক মো. জিয়াম। কালো এবং সাদা রংয়ের ষাড়টি এবার কোরবানি উপলক্ষে বিক্রি করা হবে।

খামারি বলছেন, ষাড়টির দাম হাঁকা হয়েছে ৮ লাখ টাকা। গরুটি একনজর দেখতে স্থানীয়রা ভিড় করছে। জিয়াম কোনো হাটে না নিয়ে বাড়িতে রেখেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও বিবরণ দিয়ে গরুটি বিক্রির চেষ্টা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here