Home বিনোদন ১০৪ ডিগ্রি জ্বর নিয়ে শুটিং করেছেন মনিরা মিঠু

১০৪ ডিগ্রি জ্বর নিয়ে শুটিং করেছেন মনিরা মিঠু

0
61

ঈদুল ফিতরের মতো এবার ঈদুল আজহায়ও ‘ব্যাচেলর’ সিরিজের নাটক আসছে। এবার যেহেতু কুরবানির ঈদ, তাই এবার আসছে “ব্যাচেলর’স কুরবানি”। আর এই নাটকটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মনিরা মিঠুকে।

এই অভিনেত্রী “ব্যাচেলর’স কুরবানি’ নাটকের শুটিংয়ের সময় অসুস্থ ছিলেন। সেই অসুস্থতা নিয়েই রাজধানীর উত্তরা থেকে ধানমন্ডি এসে শুটিং করেছেন বলে জানিয়েছেন তিনি।

শনিবার (২ জুলাই) সোশ্যাল মিডিয়া ফেসবুকে নাটকটির শুটিংয়ের সময়ের কয়েকটি ছবি পোস্ট করেন মনিরা মিঠু।

ছবিগুলোর ক্যাপশনে এই অভিনেত্রী লিখেন, ‘আমার জ্বর তখন ১০৩/১০৪ ডিগ্রি। তারপরও উত্তরা থেকে ধানমন্ডি গিয়ে কাজ শেষ করতে পেরেছিলাম।’

কাজল আরেফিন অমি পরিচালিত এই নাটকটি ঈদের দিন রাত ৯টায় ইউটিউবে দেখা যাবে বলেও জানিয়েছেন তিনি।

ব্যাচেলররা কীভাবে কোরবানির গরু কিনতে যায়, গরুর হাটে তাদের সঙ্গে কী ঘটে- এসব চিত্রই তুলে ধরা হবে বিশেষ এই পর্বে। বরাবরের মতো এবারও অভিনয় করছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, চাষী আলম ও শিমুল শর্মা প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here