Home আলোচিত নতুন রূপে আসছেন জাকিয়া বারী মম

নতুন রূপে আসছেন জাকিয়া বারী মম

0
211

একজন নারী পরিচ্ছন্নতাকর্মীর জীবনের গল্প নিয়ে নির্মাণ হয়েছেন চলচ্চিত্র কোহিনূর। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী জাকিয়া বারী মম।।

অস্ট্রেলিয়ার স্বনামধন্য টয়লেট পেপার ব্র্যান্ড হু গিভস আ ক্র্যাপ-এর সহযোগিতায় চলচ্চিত্রটি নির্মাণ করেছে ওয়াটারএইড।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিচ্ছন্নতাকর্মীদের দৈনন্দিন স্বাস্থ্যঝুঁকি এবং সংগ্রামকে তুলে ধরার লক্ষ্যে নির্মাণ করা হয়েছে কোহিনূর। একই সঙ্গে বর্জ্য ও পরিচ্ছন্নতাকর্মীদের পেশা নিয়ে সামাজিক সচেতনতা ও সম্মান বৃদ্ধি করাও এর লক্ষ্য।

রাজধানীর মাতুয়াইলের ময়লার ভাগাড়ে কোহিনূর-এর শুটিং করা হয়েছে। বর্জ্য ও পরিচ্ছন্নতাকর্মীদের মতো পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সুযোগ-সুবিধার অভাবের বিষয়টিকে প্রাধান্য দেয়া হয়েছে চলচ্চিত্রটিতে।

চলচ্চিত্রটিতে কঠিন বাধা অতিক্রম করে প্রচণ্ড ইচ্ছাশক্তির মাধ্যমে একজন পরিচ্ছন্নতাকর্মীর স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার বিষয়টি ফুটিয়ে তুলেছেন মম।

চলচ্চিত্রের নাম-ভূমিকা কোহিনূর চরিত্রে অভিনয় করেছেন মম; যেখানে তাকে সিঙ্গেল মাদার হিসেবে দেখা যায়। নিজের কন্যাসন্তানের উন্নত ভবিষ্যৎ তৈরির জন্য তাকে যেসব বাধার সম্মুখীন হতে হয়েছে, এই চলচ্চিত্রে তিনি সে বিষয়গুলোকে সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন।

ওয়াটারএইড টিমের পরিকল্পনায় সিনেমাটি পরিচালনা করেছেন কামরুল হাসান। ৪০ মিনিটের এই ফিচার ফিল্মে মম’র অভিনয় ও সিনেমা’র মূল বার্তা এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিবাচক সাড়া ফেলেছে।

কোহিনূর চলচ্চিত্রের মূল বিষয় হচ্ছে, প্রতিকূল পরিস্থিতি ও বিভিন্ন সামাজিক বিধি-নিষেধের (ট্যাবু) মধ্যে জীবনধারণ করা একজন নারীর জীবন পরিবর্তন করতে প্রয়োজন সবার সম্মিলিত পদক্ষেপ প্রয়াস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here